অসত্য [ asatya ] বিণ. সত্য নয় এমন, মিথ্যা; অলীক; যথার্থ নয় এমন (অসত্য উক্তি)।
বি. অসত্য কথা, মিথ্যা কথা, untruth.
[সং. ন + সত্য]।
অসত্যবাদী (-দিন্)–বিণ. মিথ্যা বলে এমন, মিথ্যা কথা বলে এমন, মিথ্যাবাদী।
সম্পর্কিত শব্দাবলী:অসত্যবাদী, কৈতব, অনৃত, অতথ্য, যথার্থ, অলীক, তথ্য, অপবিদ্যা, কৈতববাদী, অবিতথ,