Bangla Dating

Bangla Music

আগুন

আগুন, (কাব্যে) আগুনি [ āguna, (kābyē) āguni ] বি.
১. আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি;
২. (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে);
৩. দুর্ভাগ্য (কপাল আগুন);
৪. মূল্যবৃদ্ধি (বাজার আগুন)।

[প্রাকৃ. আগণি < সং. অগ্নি]।

আগুন করা–ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা।

আগুন ধরা, আগুন লাগা–ক্রি. বি.
১. আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে);
২. বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)।

আগুন লাগানো–ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া।

আগুন পোহানো–ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা।

আগুন হওয়া–বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া।

ছাইচাপা আগুন–বি.
১. যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল;
২. যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে।

সম্পর্কিত শব্দাবলী:অগ্নিপক্ব, আগ্নেয়, রোদ, উনুন, তুষের আগুন, মুখাগ্নি, অগ্ন্যাধান, কদগ্নি, উপভোগ, রোদ পোহানো,

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

১টি মন্তব্য “আগুন”

  1. iqbal says:

    oi beta pechal baad dia ka aagun keno jole ebong keno chorai? scientific bakkha dibi

মন্তব্য করুন - “আগুন”

Login with Facebook: