Bangla Dating

Bangla Music

[ ē ] বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ।

[ ē ] অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক (‘এ সখি হামারি দুখের নাহি ওর’: বিদ্যা.)।

সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)।

বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্হ, আলোচ্য (এ পথ, এ ঘটনা, এ গান)।

[সং. এতদ্]।

এ-ও-তা–সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক।

এ-ও-সে–আজে-বাজে লোক বা বিষয় প্রসঙ্গ।

[ ē ] (বাং. প্রত্যয়বিশেষ)
১. সেখানে প্রচলিত বা সেখানে উত্পন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস);
২. প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে);
৩. তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে);
৪. দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ);
৫. বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, ‘জগন্নাথে প্রণামিল’, খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)।

n. the eighth vowel of the Bengali alphabet.

সম্পর্কিত শব্দাবলী:টিয়া, কোনও, , কিছু, , কাগুজে, গমগম, মামলা, অদিন, গমগমে,

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

মন্তব্য করুন - “এ”

Login with Facebook: