Bangla Dictionary. Bengali Dictionary. Bangla to Bangla Dictionary. বাংলা অভিধান

Bangla Dictionary | বাংলা অভিধান

[ ō ] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত ‘ও’ ধ্বনির দ্যোতক বর্ণ।

[ ō ] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)।

বিণ.
১. ওই (ওকথা, ওবিষয়);
২. গত (ওমাসে);
৩. অপর, ওপার (ওপার বাংলা)।

অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)।

[ ō ] অব্য.
১. আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ);
২. অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো);
৩. মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)।

[ফা. ঊঅ]।

n. the tenth vowel of the Bengali alphabet.

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

বাংলা অভিধান | Bangla Dictionary | Bangla to Bangla Dictionary | Bangla to English Dictionary

Copyright © 2006- 2008 EvergreenBangla.com