খচা১ [ khacā১. ] বিণ. খচিত, শোভিত (‘তাকাও যখন তারাখচা মহাকাশে’: সু. দ.)।
[সং. √ খচ্ + বাং. আ]।
খচা২ [ khacā২. ] ক্রি. (অশা.) রেগে যাওয়া (আমার কথায় সে খুব খচেছে)।
খচে বোম বিণ. (অশা.) রেগে আগুন, অত্যন্ত কুপিত (এই কথা শুনে সে তো খচে একেবারে বোম হয়ে গেছে)।
[দেশি]।
সম্পর্কিত শব্দাবলী:খচে বোম, কালানো, আশ্চর্য, তলতল, আউট, আগুন, খুব, একেবারে, তিতিবিরক্ত, ত্যক্তবিরক্ত,