Bangla Dating

Bangla Music

গগন

গগন [ gagana ] বি. আকাশ, নভোমণ্ডল, অম্বর (‘গগনে গরজে মেঘ ঘন বরষা’: রবীন্দ্র)।

[সং. √গম্ + অন, ম্ স্হানে গ্ আদেশ]।

গগনচারী (-রিন্) বিণ. আকাশে বিচরণ করে এমন, খেচর।

গগনচুম্বী (-ম্বিন্) বিণ. আকাশস্পর্শী; অত্যন্ত উঁচু।

গগনতল বি. আকাশপট, আকাশের পৃষ্ঠ।

গগনপট বি. আকাশের পৃষ্ঠ, আকাশরূপ পট।

গগনপথ বি. আকাশপথ, আকাশমার্গ।

গগনপ্রান্ত বি. আকাশের একধার, দিগন্ত।

গগনবিহারী (রিন্) বিণ. আকাশচারী, খেচর (গগনবিহারী পাখি, গগনবিহারী মেঘ)।

গগনমণ্ডল বি. নভোমণ্ডল, আকাশের পরিধি (সেই শব্দ সমগ্র গগনমণ্ডলে পরিব্যাপ্ত হল)।

গগনস্পর্শী (-র্শিন্) বিণ. আকাশছোঁয়া; অত্যন্ত উঁচু (গগনস্পর্শী আশা)।

গগনাঙ্গন বি. আকাশরূপ আঙিনা; আকাশমণ্ডল।

গগনাম্বু বি. বৃষ্টির জল।

সম্পর্কিত শব্দাবলী:গগনবিহারী, গগনপ্রান্ত, গগনমণ্ডল, গগনপট, গগনস্পর্শী, গগনস্পর্শী, খেচর, আকাশ, আকাশচারী, ডুবরি পাখি,

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

মন্তব্য করুন - “গগন”

Login with Facebook: