Bangla Dictionary. Bengali Dictionary. Bangla to Bangla Dictionary. বাংলা অভিধান

Bangla Dictionary | বাংলা অভিধান

ঘট

ঘট [ ghaṭa ] বি.
1 ছোট কলসি (’মঙ্গলঘট হয়নি যে ভরা’: রবীন্দ্র);
2 পাত্র, আধার (সর্ব ঘটে);
3 মাথা, মগজ (ঘটে বুদ্ধি নেই);
4 দেহ (’ঘটের মধ্যে সাঁই বিরাজে’: বাউল গান)।

[সং. √ঘট্ + অ]।

ঘটকর্পর বি.
1 ঘটের ভাঙা টুকরো, ভাঙা খাপরা;
2 বিক্রমাদিত্যের সভার নবরত্নের অন্যতম।

ঘটকার বি. কুম্ভকার, কুমোর।

মন্তব্য করুন

All comments are subject to editorial review and decision.

বাংলা অভিধান | Bangla Dictionary | Bangla to Bangla Dictionary | Bangla to English Dictionary

Copyright © 2006- 2008 EvergreenBangla.com