Bangla Dating

Bangla Music

ঠক

ঠক [ ṭhaka ] বিণ. বি. যে ঠকায়, প্রতিরক।
[< সং. স্হগ্ > হি. ঠগ]।

ঠক [ ṭhaka ] বি. কঠিন বস্তু ঠোকার বা তার সঙ্গে সংঘর্ষের আওয়াজ (দেওয়ালে মাথা ঠক করে লাগল)।
[ধ্বন্যা]।

ঠক ঠক বি. ক্রি-বিণ. ১. ক্রমাগত ঠক শব্দ; ২. দ্রুত এবং প্রবলভাবে (ঠক ঠক করে কাঁপা)।

ঠকঠকানি বি. ঠক ঠক শব্দ; জোর কাঁপুনি।

ঠকঠকানো ক্রি. বি.
১. ঠক ঠক শব্দ করা;
২. ভয়ে বা শীতে প্রবলভাবে কম্পিত হওয়া;
৩. খালি অবস্হায় কাঠের বা মাটির পাত্র নেড়ে দেখা (ভাঁড়ে ঘি নেই, ঠকঠকালে কী হবে?)।

ঠকঠকি বি. তাঁতবিশেষ।

সম্পর্কিত শব্দাবলী:ঠকঠকানো, টলা, খালি, ঠক ঠক, কোঁকড়ো, খালি খালি, কুঁকড়া, গুম, উড়া, করা,

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

মন্তব্য করুন - “ঠক”

Login with Facebook: