ঢাকা [ ḍhākā ] বি. ১. ঢাকনা; ২. আবরণ (‘খুলে দিলে স্তব্ধতার ঢাকা’: রবীন্দ্র)।
☐ বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)।
☐ ক্রি. ১. আবৃত করা, আচ্ছাদিত করা; ২. ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); ৩. চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)।
[প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]।
সম্পর্কিত শব্দাবলী:গা ঢাকা দেওয়া, ছিপা, ঢাকঢাকগুড়গুড়, গোপন, ঘনাবৃত, ঢাক, ছিপানো, গুপ্ত, ধুমুল, ধুমুল দেওয়া,