Bangla Dating

Bangla Music

ঢাক

ঢাক [ ḍhāka ] বি. ১. বৃহত্ চর্মবাদ্যযন্ত্রবিশেষ (ঢাকে কাঠি পড়ল); ২. ঢাকের মতো বিশাল বস্তু (পেট ফুলে ঢাক)।

[সং. ঢক্কা]।

ঢাক পেটা, ঢাক পেটানো, ঢাকঢোল পেটানো বি. ক্রি. ১. ঢাক বাজানো; ২. (আল.) সর্বত্র প্রচার করা।

ঢাক বাজানো বি. ক্রি. (আল.) ১. সর্বত্র প্রচার করা; ২. নিন্দা বা প্রশংসা প্রচার করা।

ঢাকে কাঠি দেওয়া ক্রি. বি. ১. ঢাক বাজানো; ২. হই চই করা।

ঢাকের দায়ে মনসা বিকানো — অসার বাহ্যাড়ম্বর করতে গিয়ে আসল জিনিস হারানো।

ঢাকের বাঁয়া — সর্বদা সঙ্গে থাকে কিন্তু কোনো কাজে লাগে না এমন ব্যক্তি বা বস্তু।

সম্পর্কিত শব্দাবলী:ঢাক পেটানো, ঢাক পেটা, ঢাকঢোল পেটানো, ঢাক বাজানো, ধুমুল, ঢাকে কাঠি দেওয়া, ঢাকের দায়ে মনসা বিকানো, ধুমুল দেওয়া, ঢাকের বাঁয়া, কাঠি,

1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...

মন্তব্য করুন - “ঢাক”

Login with Facebook: