থমক [ thamaka ] বি. ১. থেমে থেমে চলা; ২. ঠমক, হাবভাবযুক্ত চলার ভঙ্গি।
[দেশি-তু. হি. ধমক]।
থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো।
থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)।
☐ বি. উক্ত অর্থে।
সম্পর্কিত শব্দাবলী:থমকানো, থমকা, গতিভঙ্গ, যাওয়া, মাড়া, আগানো, রাগা, উপযাচক, ঠকা, কাজ,