ফকির [ phakira ] বি.
১. মুসলমান সাধু;
২. (সচ. মুসলমান) ভিক্ষুক;
৩. (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)।
[আ. ফকীর]।
ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব।
☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)।
ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।
সম্পর্কিত শব্দাবলী:ফকিরি, ফকরে মালা, ফকিরা মালা, দরবেশ, আমিরওমরাহ, আমির, ত্ব, মালিকা, মোমিন, রাজড়া,