Bangla Dating

Bangla Music

ঐ১ [ ai ] বাংলা বর্ণমালার একাদশ স্বরবর্ণ, আধুনিকমতে নবম স্বরবর্ণ, দ্বিস্বরধ্বনি ওই এর লিখিত রূপ।

ঐ২, ওই [ ai, ōi ] ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ … [বাকিটুকু পড়ুন]

ঐকতান

ঐকতান, (অশু.) ঐক্যতান [ aika-tāna, aikyatāna ] বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন।

[সং. একতান + অ]।

ঐকপত্য

ঐকপত্য [ aika-patya ] বি. একাধিপত্য; পূর্ণ প্রাধান্য (বাংলা সাহিত্যের জগতে এখন রবীন্দ্রনাথের ঐকপত্য প্রতিষ্ঠিত)।

[সং. একপতি + য]।

ঐকবাক্য

ঐকবাক্য [ aika-bākya ] বি.
১. একবাক্যতা; বাক্য বা বক্তব্যের একতা; সমোক্তি;
২. একমত অবলম্বন।

[সং. একবাক্য + অ]।

ঐকমত্য

ঐকমত্য [ aika-matya ] বি. মতের মিল বা অভিন্নতা, মতের ঐক্য (সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া গেল না)।

[সং. একমতি + য]।

ঐকরাজ্য

ঐকরাজ্য [ aika-rājya ] বি. একাধিপত্য; সার্বভৌমত্ব।

[সং. একরাজন্ + য]।

ঐকল্য

ঐকল্য [ aikalya ] বি. একাকিত্ব, একাকিতা; একলা থাকা।

[সং. একল + য]।

ঐকাগ্র্য

ঐকাগ্র্য [ aikāgrya ] বি. একাগ্রতা, এক বিষয়ে মনোযোগ বা আসক্তি।

[সং. একাগ্র + য]।

ঐকাত্ম্য

ঐকাত্ম্য [ aikātmya ] বি. একাত্মতা, অভিন্নহৃদয়ের ভাব; এক প্রাণ।

[সং. একাত্মন্ + য]।

ঐকান্তিক

ঐকান্তিক [ aikāntika ] বিণ. অত্যধিক, একান্ত (ঐকান্তিক আগ্রহ); প্রগাঢ়; একনিষ্ঠ (ঐকান্তিক চেষ্টা)।

[সং. একান্ত + ইক]।

বি. ঐকান্তিকতা।

ঐকান্তিকতা

ঐকান্তিকতা–ঐকান্তিক দ্রঃ।

ঐকার

ঐ-কার [ aikāra ] বি. (ব্যাক.) ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ঐ’ অক্ষর বা ধ্বনির যোগ।

ঐকাহিক

ঐকাহিক [ aikāhika ] বিণ.
১. একদিন স্হায়ী বা একদিন ধরে হয় এমন;
২. একদিন অন্তর হয় এমন (ঐকাহিক জ্বর);
৩. ক্ষণস্হায়ী।

[সং. একাহ + ইক]।

তু. একাহিক।

ঐকিক

ঐকিক [ aikika ] বিণ. এক বিষয়ক, এক সংখ্যার বাচক।

বি. গণিতের প্রণালীবিশেষ।

[সং. এক + ইক]।

ঐক্য

ঐক্য [ aikya ] বি. একতা (জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক ঐক্য, ঐক্যের বন্ধন); মিল, একত্ব, অভিন্নতা (ভাবের ঐক্য)।

[সং. এক + য]।

ঐক্যতান

ঐক্যতান–ঐকতান-এর অশু. রূপ।

ঐক্যপদ্য

ঐক্যপদ্য [ aikya-padya ] বি. একপদতা; বহুপদের একার্থবোধকত্ব সম্পাদন, বহুপদকে একার্থবোধক পদে পরিণত করা।

[সং. একপদ + য]।

ঐক্ষব

ঐক্ষব [ aikşaba ] বিণ.
১. ইক্ষুজাত. এখো;
২. ইক্ষু বা আখসম্বন্ধীয়।

[সং. ইক্ষু + অ]।

ঐচ্ছিক

ঐচ্ছিক [ aicchika ] বিণ.
১. ইচ্ছানুযায়ী;
২. ইচ্ছাধীন (ঐচ্ছিক পাঠ্যবিষয়). optional (তু. বিপ আবশ্যিক)
৩. ইচ্ছাসম্পর্কিত।

[সং. ইচ্ছা + ইক]।

ঐণিক

ঐণিক [ aiņika ] বিণ.
১. যে এণ অর্থাত্ হরিণ শিকার করে;
২. মৃগয়াকারী।

[সং. এণ + ইক]।

ঐণেয়

ঐণেয় [ aiņēỷa ] বি. হরিণের চামড়া।

বিণ. হরিণসম্বন্ধীয়।

[সং. এণ + এয়]।

ঐতরেয়

ঐতরেয় [ aitarēỷa ] বি.
১. ঋগ্বেদের ব্রাহ্মণ অংশবিশেষ, ঐতরেয় বা ইতর মুনির পুত্রের রচিত ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ;
২. ইতর মুনির পুত্র।

[সং.ইতর + এয়]।

ঐতিহাসিক

ঐতিহাসিক [ aiti-hāsika ] বিণ.
১. ইতিহাসজ্ঞ;
২. ইতিহাসসম্পর্কিত;
৩. ইতিহাসে স্হান লাভ করার যোগ্য (ঐতিহাসিক ঘটনা)।

বি. ইতিহাস জানেন এমন ব্যক্তি; ইতিহাস রচনা করেন এমন ব্যক্তি (তিনি একজন … [বাকিটুকু পড়ুন]

ঐতিহ্য

ঐতিহ্য [ aitihya ] বি.
১. পরম্পরায় চলে আসে এমন চিন্তা বিশ্রুতি বা বিশ্বাস (ভারতের প্রাচীন ঐতিহ্য অনুসারে মহাভারত রচিত হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের দ্বারা);
২. পরম্পরাগত চিন্তা … [বাকিটুকু পড়ুন]

ঐন্দ্র

ঐন্দ্র [ aindra ] বিণ. ইন্দ্রসম্বন্ধীয়।

বি. ইন্দ্রের পুত্র।
[সং. ইন্দ্র + অ]।

ঐন্দ্রঅস্ত্র–বি. বজ্রাস্ত্র; অগ্ন্যস্ত্র।

ঐন্দ্রঅস্ত্র

ঐন্দ্রঅস্ত্র–বি. বজ্রাস্ত্র; অগ্ন্যস্ত্র।

ঐন্দ্রজালিক

ঐন্দ্রজালিক [ aindra-jālika ] বিণ.
১. ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী;
২. ইন্দ্রজালসম্বন্ধীয়।

বি. জাদুকর।

[সং. ইন্দ্রজাল + ইক]।

ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা [ aindrilā ] বি. বৃত্রাসুরের কন্যা।

ঐন্দ্রিয়ক

ঐন্দ্রিয়ক [ aindriỷaka ] বিণ. ইন্দ্রিয়সম্বন্ধীয়; ইন্দ্রিয়গ্রাহ্য; প্রত্যক্ষ।

[সং. ইন্দ্রিয় + অক]।

ঐমত

ঐমত [ aimata ] বিণ. (বর্ত. অপ্র.) ওইরকম, সেইরকম।

[বাং. ঐ২ + মত১]।

ঐরাবত

ঐরাবত [ airābata ] বি. সমুদ্রমস্হনে উত্থিত এবং দেবরাজ ইন্দ্রের বাহন হাতি।

[সং. ইরাবত্ (=সমুদ্র) + অ]।

ঐরূপ

ঐরূপ [ airūpa ] বিণ. ওইরকম, সেইরকম (ঐরূপ বুদ্ধি, ঐরূপ দৃশ্য, ঐরূপ মানুষ)।

সর্ব. ওইরকম বস্তু বা বিষয় (ঐরূপ আর দেখা যায় না)।

ক্রি-বিণ. ওইরকমভাবে (ঐরূপ ভালো, … [বাকিটুকু পড়ুন]

ঐশ

ঐশ, ঐশিক, ঐশ্বর, ঐশ্বরিক [ aiśa. aiśika, aiśbara, aiśbarika ] বিণ.
১. ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের;
২. ঈশ্বরের দ্বারা কৃত।

[সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]।

ঐশী–বিণ. (স্ত্রী.) … [বাকিটুকু পড়ুন]

ঐশিক

ঐশিক–ঐশ-এর অনুরূপ।

ঐশী

ঐশী–বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)।

ঐশ্বর

ঐশ্বর–ঐশ-এর অনুরূপ।

 

ঐশ্বরিক

ঐশ্বরিক–ঐশ-এর অনুরূপ।

ঐশ্বর্য

ঐশ্বর্য [ aiśbarya ] বি.
১. ধনসম্পত্তি, বিভব;
২. প্রভুত্ব; ঈশ্বরত্ব;
৩. যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি।

[সং. ঈশ্বর + য]।

ঐশ্বর্যগর্ব–বি. ধনগর্ব, টাকার অহংকার।

ঐশ্বর্যবান (-বান্), ঐশ্বর্যশালী (-লিন্)–বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী।

স্ত্রী. … [বাকিটুকু পড়ুন]

ঐশ্বর্যগর্ব

ঐশ্বর্যগর্ব–বি. ধনগর্ব, টাকার অহংকার।

ঐশ্বর্যবতী

ঐশ্বর্যবতী–ঐশ্বর্যবান-এর স্ত্রীলিঙ্গ।

ঐশ্বর্যবান

ঐশ্বর্যবান (-বান্), ঐশ্বর্যশালী (-লিন্)–বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী।

স্ত্রী. ঐশ্বর্যবতী, ঐশ্বর্যশালিনী।

ঐশ্বর্যশালিন

ঐশ্বর্যশালিন–বিণ. ঐশ্বর্যশালী।

ঐশ্বর্যশালিনী

ঐশ্বর্যশালিনী–ঐশ্বর্যশালী-এর স্ত্রীলিঙ্গ।

ঐশ্বর্যশালী

ঐশ্বর্যশালী–ঐশ্বর্যবান-এর অনুরূপ।

ঐষীক

ঐষীক [ aişīka ] বিণ. ইষীকাসম্বন্ধীয়; ইষীকা দিয়ে তৈরি এমন।

বি. মহাভারতের সৌপ্তিক পর্বের অন্তর্গত পরিচ্ছেদ।

[সং. ইষীকা + অ]।

ঐসন

ঐসন [ aisana ] অইছন-এর রূপভেদ।

ঐসে

ঐসে [ aisē ] অইছে-র রূপভেদ।

ঐহলৌকিক

ঐহলৌকিক [ aihalaukika ] বিণ. ইহলোকসম্বন্ধীয়।

[সং. ইহলোক + ইক]।

তু. বিপ. পারলৌকিক।

ঐহিক

ঐহিক [ aihika ] বিণ. ইহলোকসম্বন্ধীয়; ইহকলোকের; এই জন্মের।

[সং. ইহ + ইক]।

ওআটার পোলো

ওআটার পোলো, ওয়াটার পোলো [ ōāţāra pōlō, ōỷāţāra pōlō ] বি. জলে ভাসন্ত বা সন্তরণরত অবস্হায় বল খেলাবিশেষ।

[ইং. water polo]।

ওয়াটার পোলো

ওয়াটার পোলো–ওআটার পোলো-এর বানানভেদ।