Bangla Dating

Bangla Music

ক্ষণ

ক্ষণ–বি. 
১. কালের অংশবিশেষ, এক মুহূর্তের ১২ ভাগের এক ভাগ, ৪ মিনিট; 
২. অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 
৩. সময় (বহুক্ষণ আগে); 
৪. বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]।

ক্ষণকাল

ক্ষণকাল–বি. অতি সামান্য সময়।

ক্ষণচর

ক্ষণচর–বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী।

ক্ষণজন্মা

ক্ষণজন্মা (-ন্মন্)–বিণ. 
১. শুভ মুহূর্তে জাত; 
২. ভাগ্যবান;
৩. অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)।

ক্ষণদা

ক্ষণদা–বি. রাত্রি।

ক্ষণদ্যুতি

ক্ষণদ্যুতি–বি. বিদ্যুত্।

ক্ষণপূর্বে

ক্ষণপূর্বে–ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে।

ক্ষণপ্রভা

ক্ষণপ্রভা–বি. বিদ্যুত্, বিজলি।

ক্ষণভঙ্গুর

ক্ষণভঙ্গুর–বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন।

ক্ষণস্হায়ী

ক্ষণস্হায়ী (-য়িন্)–বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন।

ক্ষণিক

ক্ষণিক–বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); 
বি. ক্ষণকাল (‘ক্ষণিকের অতিথি’: রবীন্দ্র)।

ক্ষণে

ক্ষণে–ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে (‘ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ’)।

ক্ষণে ক্ষণে

ক্ষণে ক্ষণে–ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)।

ক্ষণেক

ক্ষণেক–বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। 
ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য (‘দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও’: রবীন্দ্র)।

ক্ষত

ক্ষত [ kṣata ] বি.
১. ঘা (পুরোনো ক্ষত);
২. চোট;
৩. শরীরের আঘাতপ্রাপ্ত স্হান;
৪. ব্রণ।

☐ বিণ.
১. আঘাতপ্রাপ্ত;
২. ছিন্ন।

[সং. √ ক্ষণ্ (=হিংসা) ... [বাকিটুকু পড়ুন]

ক্ষতচিহ্ন

ক্ষতচিহ্ন–বি. ঘা বা আঘাত সেরে যাবার পর যে দাগ থাকে।

ক্ষতবিক্ষত

ক্ষতবিক্ষত–বিণ. (সর্বাঙ্গ) আঘাতে আঘাতে ছিন্নভিন্ন হয়েছে এমন।

ক্ষতশৌচ

ক্ষতশৌচ–বি. দেহ আঘাতপ্রাপ্ত হওয়ার দরুন অথবা দেহ থেকে রক্তস্রাবজনিত অশুদ্ধি।

ক্ষতস্হান

ক্ষতস্হান–বি. যে স্হানে আঘাত লেগেছে; যে স্হান ক্ষত হয়েছে (ক্ষতস্হানে ওষুধ লাগানো)।

ক্ষতি

ক্ষতি [ kṣati ] বি.
১. হানি, অনিষ্ট (শরীরের ক্ষতি, বন্যায় ফসলের ক্ষতি);
২. ক্ষয়, অবক্ষয়;
৩. লোকসান (অনেক টাকার ক্ষতি হয়ে গেল);
৪. ন্যূনতা … [বাকিটুকু পড়ুন]

ক্ষতিগ্রস্ত

ক্ষতিগ্রস্ত–বিণ. ক্ষতি ভোগ করছে এমন; (যার) ক্ষতি হয়েছে এমন।

ক্ষতিপূরণ

ক্ষতিপূরণ–বি. লোকসানের মূল্যদান; লোকসান পুষিয়ে দেওয়া।

ক্ষতিবৃদ্ধি

ক্ষতিবৃদ্ধি–বি. লাভ-লোকসান (তার সাহায্য না পেলেও এমন কিছু ক্ষতিবৃদ্ধি হবে না)।

ক্ষতিসাধন

ক্ষতিসাধন–বি. অনিষ্ট।

ক্ষত্তা

ক্ষত্তা [ kṣattā ] (-ত্তৃ) বি.
১. ক্ষত্রিয়া বা বৈশ্যা নারীর গর্ভে শুদ্রের ঔরসজাত সন্তান;
২. সারথি;
৩. দাসীপুত্র;
৪. বিদুর।

[সং. √ ক্ষদ্ + তৃ ... [বাকিটুকু পড়ুন]

ক্ষত্র

ক্ষত্র [ kṣatra ] বি. ক্ষত্রিয় জাতি।

[সং. ক্ষত্ + √ঐ + অ]।

ক্ষত্রকর্ম–বি. ক্ষত্রিয়ের পক্ষে উচিত কর্ম, ক্ষত্রিয়ের যোগ্য কাজ।

ক্ষত্রতেজ–বি. ক্ষত্রিয়ের পক্ষে যোগ্য পরাক্রম।

ক্ষত্রধর্ম–ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম; … [বাকিটুকু পড়ুন]

ক্ষত্রকর্ম

ক্ষত্রকর্ম–বি. ক্ষত্রিয়ের পক্ষে উচিত কর্ম, ক্ষত্রিয়ের যোগ্য কাজ।

ক্ষত্রতেজ

ক্ষত্রতেজ–বি. ক্ষত্রিয়ের পক্ষে যোগ্য পরাক্রম।

ক্ষত্রধর্ম

ক্ষত্রধর্ম–ক্ষত্রিয়ের পালনীয় ধর্ম; (ক্ষত্রিয়ের) সাহস, পুরুষকার বীরত্ব ইত্যাদি।

ক্ষত্রবন্ধু

ক্ষত্রবন্ধু–বি. অপকৃষ্ট ক্ষত্রিয়।

ক্ষত্রিয়

ক্ষত্রিয় [ kṣatriẏa ] বি.
১. হিন্দু চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণ;
২. ক্ষেত্রী বা ছত্রী জাতি।

[সং. ক্ষত্র + ইয় (স্বার্থে)]।

ক্ষত্রিয়া, ক্ষত্রিয়াণী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়জাতীয়া নারী।

ক্ষত্রিয়ী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়ের … [বাকিটুকু পড়ুন]

ক্ষত্রিয়া

ক্ষত্রিয়া, ক্ষত্রিয়াণী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়জাতীয়া নারী।

ক্ষত্রিয়াণী

ক্ষত্রিয়াণী, ক্ষত্রিয়া–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়জাতীয়া নারী।

ক্ষত্রিয়ী

ক্ষত্রিয়ী–বি. (স্ত্রী.) ক্ষত্রিয়ের পত্নী।

ক্ষত্রী

ক্ষত্রী [ kṣatrī ] বি. ক্ষত্রিয় জাতি; ক্ষেত্রী বা ছত্রী জাতি।

[সং. ক্ষত্র + ইন্]।

ক্ষন্তব্য

ক্ষন্তব্য [ kṣantabya ] বিণ. ক্ষমার যোগ্য বা ক্ষমা করা উচিত এমন।

[সং. √ ক্ষম্ + তব্য]।

ক্ষন্তা

ক্ষন্তা [ kṣantā ] (-ন্তৃন্) বি. যে ক্ষমা করা।

[সং. √ ক্ষম্ + তৃন্]।

ক্ষপণক

ক্ষপণক [ kṣapaṇaka ] বি.
১. বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ;
২. মহারাজ বিক্রমাদিত্যের ‘নবরত্নে’র অন্যতম।

[সং. √ ক্ষপ্ + অন + ক (স্বার্থে)]।

ক্ষপণী

ক্ষপণী [ kṣapaṇī ] বি. ক্ষেপণী, নৌকার দাঁড়।

[সং. √ ক্ষপ্ + অন + ঈ]।

ক্ষপা

ক্ষপা [ kṣapā ] বি. রাত্রি।

[সং. √ ক্ষপি (কর্মপ্রচেষ্টা ক্ষয় করানো) + অ + আ]।

ক্ষপাকর–বি. চাঁদ।

ক্ষপাকর

ক্ষপাকর–বি. চাঁদ।

ক্ষম

ক্ষম [ kṣama ] বিণ.
১. ক্ষমতাবান, সমর্থ, পারগ (কর্মক্ষম, অক্ষম, উপার্জনক্ষম);
২. যোগ্য, উপযুক্ত (স্পর্শক্ষম উত্তাপ)।

[সং. √ ক্ষম্ + অ]।

ক্ষমতা

ক্ষমতা [ kṣamatā ] বি.
১. শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা);
২. যোগ্যতা;
৩. পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য;
৪. প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক … [বাকিটুকু পড়ুন]

ক্ষমতাচ্যুত

ক্ষমতাচ্যুত–বিণ. ক্ষমতা চলে গেছে এমন।

ক্ষমতাবতী

ক্ষমতাবতী–স্ত্রী. ক্ষমতাবান।

ক্ষমতাবান

ক্ষমতাবান (-বান্)–বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে।

স্ত্রী. ক্ষমতাবতী।

ক্ষমতাশালিনী

ক্ষমতাশালিনী–স্ত্রী. ক্ষমতাশালী।

ক্ষমতাশালী

ক্ষমতাশালী (-লিন্)–বিণ. ক্ষমতা আছে এমন।

স্ত্রী. ক্ষমতাশালিনী।

ক্ষমতাসীন

ক্ষমতাসীন–বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন।

ক্ষমা

ক্ষমা [ kṣamā ] বি.
১. সহিষ্ণুতা, সহ্যগুণ, তিতিক্ষা;
২. অপরাধ মার্জনা (ক্ষমা করে দিলাম) ;
৩. অপকার বা ক্ষতি সহ্য করা;
৪. নিবৃত্তি (এবার … [বাকিটুকু পড়ুন]

ক্ষমাগুণ

ক্ষমাগুণ, ক্ষমাধর্ম–বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা।

ক্ষমাঘেন্না

ক্ষমাঘেন্না–বি. দোষ মার্জনা করা ও দয়া দেখানো।

ক্ষমাধর্ম

ক্ষমাধর্ম, ক্ষমাগুণ–বি. ক্ষমা করার শক্তি বা মানসিকতা।

ক্ষমাবতী

ক্ষমাবতী–স্ত্রী. ক্ষমাবান।

ক্ষমাবান

ক্ষমাবান (-বান্)–বিণ. ক্ষমাশীল, ক্ষমাগুণে (যার) অন্তর পূর্ণ।

স্ত্রী. ক্ষমাবতী।

ক্ষমার্হ

ক্ষমার্হ–বিণ. ক্ষমার যোগ্য।

ক্ষমী

ক্ষমী (-মিন্) বিণ. সহিষ্ণু, ক্ষমাশীল; সমর্থ।

ক্ষর

ক্ষর [ kṣara ] বি.
১. ক্ষরণ, নিঃসরণ;
২. নাশ, ধ্বংস।

☐ বিণ.
১. ক্ষরিত হয় এমন;
২. নশ্বর;
৩. ভঙ্গুর।

[সং. √ ক্ষর্ (সঞ্চালনে) + অ]।

ক্ষরণ–বি. … [বাকিটুকু পড়ুন]

ক্ষরণ

ক্ষরণ–বি. নিঃসরণ, ফোঁটায় ফোঁটায় পড়া বা বেরোনো; চুইয়ে পড়া; স্যন্দন, exudation; নাশ।

ক্ষরিত

ক্ষরিত–বিণ. নিঃসৃত; চুইয়ে পড়েছে এমন।

ক্ষরী

ক্ষরী (-রিন্)–বিণ. ক্ষরণশীল; চুইয়ে পড়ে এমন।

ক্ষাত্র

ক্ষাত্র [ kṣātra ] বিণ. ক্ষত্রিয়সম্বন্ধীয়; ক্ষত্রিয়োচিত (ক্ষাত্রধর্ম)।

☐ বি. ক্ষত্রিয়ের কর্ম ধর্ম বা শক্তি, ক্ষত্রিয়ত্ব।

[সং. ক্ষত্র + অ]।

ক্ষাত্রধর্ম–বি. ক্ষত্রিয়ের পালনীয় কর্তব্য-যথা যুদ্ধ, দেশরক্ষা, বিপন্নকে উদ্ধার … [বাকিটুকু পড়ুন]

ক্ষাত্রধর্ম

ক্ষাত্রধর্ম–বি. ক্ষত্রিয়ের পালনীয় কর্তব্য-যথা যুদ্ধ, দেশরক্ষা, বিপন্নকে উদ্ধার প্রভৃতি (তু. chivalry)।

ক্ষাত্রবল

ক্ষাত্রবল, ক্ষাত্রশক্তি–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।

ক্ষাত্রশক্তি

ক্ষাত্রশক্তি, ক্ষাত্রবল–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।

ক্ষান্ত

ক্ষান্ত [ kṣānta ] বিণ.
১. নিরস্ত, নিবৃত্ত; বিরত (ক্ষান্ত হও, এই যুদ্ধ বন্ধ করো);
২. সহিষ্ণু, ক্ষমাশীল।

[সং. √ ক্ষম্ + ত]।

ক্ষান্ত দেওয়া–ক্রি. বি. নিবৃত্ত … [বাকিটুকু পড়ুন]

ক্ষান্ত দেওয়া

ক্ষান্ত দেওয়া–ক্রি. বি. নিবৃত্ত হওয়া (‘ক্ষান্ত দে মা, শান্ত হ মা’: রবীন্দ্র)।

ক্ষান্তি

ক্ষান্তি–বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)।

ক্ষাম

ক্ষাম [ kṣāma ] বিণ. ক্ষীণতাপ্রাপ্ত, ক্ষয় হয়েছে এমন; কৃশ; দুর্বল।

[সং. √ ক্ষৈ + ত]।

ক্ষার

ক্ষার [ kṣāra ] বি. সাজিমাটি যবক্ষার সোরা ক্ষারীয়লবণ সোডা চুন প্রভৃতি; লকালি, alkali 

[সং. √ ক্ষর্ + অ]।

ক্ষারজল–বি. ক্ষারমিশ্রিত জল, লোনা জল।

ক্ষারধাতু–বি. যার অম্লজানজারিত অবস্হা … [বাকিটুকু পড়ুন]

ক্ষারজল

ক্ষারজল–বি. ক্ষারমিশ্রিত জল, লোনা জল।

ক্ষারধাতু

ক্ষারধাতু–বি. যার অম্লজানজারিত অবস্হা ক্ষার, alkali metal.

ক্ষারমিতি

ক্ষারমিতি–বি. যে বিদ্যার বলে ক্ষারের পরিমাণ হিসাব করা যায়, alkalimetry.

ক্ষারমৃত্তিকা

ক্ষারমৃত্তিকা–বি. সাজিমাটি, লোনাজমি, alkaline earth.

ক্ষারিত

ক্ষারিত [ kṣārita ] বিণ.
১. স্রাবিত, গলানো হয়েছে এমন;
২. অপবাদগ্রস্ত;
৩. দূষিত।

[সং. √ ক্ষর্ + ণিচ্ + ত]।

ক্ষারীয়

ক্ষারীয় [ kṣārīẏa ] বিণ. ক্ষারযুক্ত; ক্ষারধর্মী, alkaline. 

 [সং. ক্ষার + ঈয়]।

ক্ষারীয় সন্ধান

ক্ষারীয় সন্ধান–বি. ক্ষার সহযোগে গাঁজন, alkaline fermentation.

ক্ষালন

ক্ষালন [ kṣālana ] বি.
১. প্রক্ষালন, ধোয়া (পদক্ষালন);
২. শোধন, মোচন (পাপক্ষালন)।

[সং. √ ক্ষল্ + ণিচ্ + অন]।

ক্ষালিত–বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত।

ক্ষালিত

ক্ষালিত–বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত।

ক্ষিতি

ক্ষিতি [ kṣiti ] বি.
১. পৃথিবী;
২. মাটি, ভূমি (ক্ষিতিতল)।

[স. √ ক্ষি + তি]।

ক্ষিতিজ–বিণ. ভূমিজাত; পৃথিবীতে জাত।

☐ বি.
১. মঙ্গলগ্রহ;
২. চক্রবাল, horizon (বি.প.)।

ক্ষিতিধর, … [বাকিটুকু পড়ুন]

ক্ষিতিজ

ক্ষিতিজ–বিণ. ভূমিজাত; পৃথিবীতে জাত।

☐ বি.
১. মঙ্গলগ্রহ;
২. চক্রবাল, horizon (বি.প.)।

ক্ষিতিধর

ক্ষিতিধর, ক্ষিতিভৃত্–বি. পর্বত।

ক্ষিতিনাথ

ক্ষিতিনাথ, ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিপাল, ক্ষিতীশ–বি. পৃথিবীর অধিপতি; রাজা।

ক্ষিতিপ

ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিপাল, ক্ষিতীশ, ক্ষিতিনাথ–বি. পৃথিবীর অধিপতি; রাজা।

ক্ষিতিপতি

ক্ষিতিপতি, ক্ষিতিপাল, ক্ষিতীশ, ক্ষিতিনাথ, ক্ষিতিপ–বি. পৃথিবীর অধিপতি; রাজা।

ক্ষিতিপাল

ক্ষিতিপাল, ক্ষিতীশ, ক্ষিতিনাথ, ক্ষিতিপ, ক্ষিতিপতি–বি. পৃথিবীর অধিপতি; রাজা।

ক্ষিতিভৃত্

ক্ষিতিভৃত্, ক্ষিতিধর–বি. পর্বত।

ক্ষিতীশ

ক্ষিতীশ, ক্ষিতিনাথ, ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিপাল–বি. পৃথিবীর অধিপতি; রাজা।

ক্ষিপ্ত

ক্ষিপ্ত [ kṣipta ] বিণ.
১. নিক্ষিপ্ত, ছুড়ে ফেলা হয়েছে এমন;
২. বিক্ষিপ্ত, ছড়িয়ে ফেলা হয়েছে এমন;
৩. উন্মত্ত, পাগল. খ্যাপা (রাগে ক্ষিপ্ত হওয়া)।

[সং. √ ... [বাকিটুকু পড়ুন]

ক্ষিপ্তা

ক্ষিপ্তা–স্ত্রী. ক্ষিপ্ত।

ক্ষিপ্যমাণ

ক্ষিপ্যমাণ [ kṣipya-māṇa ] বিণ. নিক্ষিপ্ত হচ্ছে বা ছুড়ে ফেলা হচ্ছে এমন।

[সং. √ ক্ষিপ্ (+ য) + মান (শানচ্)]।

ক্ষিপ্র

ক্ষিপ্র [ kṣipra ] ক্রি-বিণ. দ্রুতভাবে, দ্রুত, দ্রুততার সঙ্গে শীঘ্র (ক্ষিপ্র কাজ করো)।

☐ বিণ. দ্রুত, ত্বরিত (ক্ষিপ্রগতিতে এগিয়ে গেল)।

[সং. √ ক্ষিপ্ + র]।

বি. ক্ষিপ্রতা।

ক্ষিপ্রকারী (-রিন্)–বিণ. … [বাকিটুকু পড়ুন]

ক্ষিপ্রকারিতা

ক্ষিপ্রকারিতা–বি. ক্ষিপ্রকারী।

ক্ষিপ্রকারী

ক্ষিপ্রকারী (-রিন্)–বিণ. দ্রুত কাজ করে এমন, চটপটে।

বি. ক্ষিপ্রকারিতা।

ক্ষিপ্রগতি

ক্ষিপ্রগতি, ক্ষিপ্রগামী (-মিন্)–বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)।

স্ত্রী. ক্ষিপ্রগামিনী।

ক্ষিপ্রগামিনী

ক্ষিপ্রগামিনী–স্ত্রী. ক্ষিপ্রগামী।

ক্ষিপ্রগামী

ক্ষিপ্রগামী (-মিন্), ক্ষিপ্রগতি–বিণ. দ্রুতগামী, দ্রুত চলতে পারে এমন, বেগবান (ক্ষিপ্রগতি ট্রেন)।

স্ত্রী. ক্ষিপ্রগামিনী।

ক্ষিপ্রতা

ক্ষিপ্রতা–বি. ক্ষিপ্র।

ক্ষীণ

ক্ষীণ [ kṣīṇa ] বিণ.
১. ক্ষয়প্রাপ্ত, ক্ষয়িত (ক্ষীণচন্দ্র);
২. শীর্ণ, কৃশ, রোগা (ক্ষীণকায়);
৩. সরু (ক্ষীণমধ্যা, ক্ষীণকটি);
৪. অত্যল্প, মৃদু; অস্পষ্ট (ক্ষীণ আভাস, ক্ষীণালোক);… [বাকিটুকু পড়ুন]

ক্ষীণচন্দ্র

ক্ষীণচন্দ্র–বি. ক্ষয়প্রাপ্ত অর্থাত্ কৃষ্ণপক্ষের চাঁদ।