চ – বাংলা ভাষার ষষ্ঠ ব্যঞ্জনবর্ণ এবং অঘোষ তালব্য চ্ ধ্বনির দ্যোতক।
n- the sixth consonant of the Bengali alphabet.
চওড়া [ cōḍā ] বিণ.
1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক);
2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)।
☐ বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। … [বাকিটুকু পড়ুন]
চকোলেট [ cakōlēṭa ] বি. কোকো চিনি প্রভৃতি দিয়ে তৈরি এবং চুষে খেতে হয় এমন লজেন্সজাতীয় মিঠাইবিশেষ।
[ইং. chocolate]।
চক্কর [ cakkara ] বি.
১. চাকা, চক্র;
২. আবর্ত;
৩. চতুর্দিকে ঘুরবার চক্রাকার পথ (ঘোড়দৌড়ের চক্কর);
৪. দেহে, বিশেষত সাপের দেহে বা মাথায়, চক্রাকার চিহ্ন (কুলোপানা চক্কর);
৫. ঘুরপাক, … [বাকিটুকু পড়ুন]
চক্রবত্ [ cakra-bat ] বিণ. ক্রি-বিণ. চক্রের মতো (চক্রবত্ বিশ্বজগত্, চক্রবত্ ঘুরছে)।
[সং. চক্র + বত্]।
চক্রাকার [ cakrākāra ] বিণ. চাকার মতো আকৃতিবিশিষ্ট, গোল (চক্রাকার ক্ষেত্র, চক্রাকার মাঠ)।
[সং. চক্র + আকার]।
চক্রান্ত [ cakrānta ] বি. ষড়যন্ত্র, কারও অনিষ্ট করার জন্য গুপ্ত ফন্দি।
[সং. চক্র + অন্ত]।
চক্রান্তকারী (-রিন্) বিণ. বি. ষড়যন্ত্রকারী।
চক্রী [ cakrī ] (ক্রিন্) বিণ.
১. চক্রধারী;
২. চক্রান্তকারী;
৩. খল, কুটিল।
☐ বি. ১. বিষ্ণু; ২. কৃষ্ণ; ৩. সাপ।
[সং. চক্র + ইন্]।
চচ্চড় [ caccaḍ ] অব্য. শুষ্কতার এবং শুকনো জিনিস ভাঙার ধ্বনিবিশেষ (গা শুকিয়ে চচ্চড় করছে, চচ্চড় করে গাছের ডাল ভাঙে)।
[ধ্বন্যা.]।
চণ্ডাল [ caṇḍāla ] বি.
১. নিচু শ্রেণির হিন্দু সম্প্রদায়বিশেষ, চাঁড়াল;
২. নিষ্ঠুরপ্রকৃতি বা ক্রূরকর্মা লোক।
[সং. √চণ্ড্ (=ক্রোধ) + আল]।
চতুরঙ্গ [ caturaṅga ] বিণ.
১. হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা);
২. চার অঙ্গবিশিষ্ট; ৩. সর্বাঙ্গসম্পন্ন।
☐ বি.
১. হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার … [বাকিটুকু পড়ুন]
চতুরশ্ব [ caturaśba ] বি. চারটি ঘোড়া।
☐ বিণ. চার ঘোড়াবিশিষ্ট (চতুরশ্ব রথ)।
[সং. চতুর্ + অশ্ব]।
চতুরস্র [ caturasra ] বিণ.
১. চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ);
২. চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি);
৩. নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)।
[সং. চতুর্ + অস্র]।
চতুরাশ্রম [ caturāśrama ] বি. ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস-মানবজীবনের (বিশেষত দ্বিজগণের) এই চার অবস্হা বা আশ্রম।
[সং. চতুর্ + আশ্রম]।
চতুর্গুণ [ caturguṇa ] বিণ.
১. চার গুণ;
২. বহু গুণ বা খুব বেশি (ব্যথা চতুর্গুণ বেড়ে গেছে)।
[সং. চতুর্ + গুণ]।
চতুর্থ [ caturtha ] বিণ.
৪ সংখ্যক বা ৪ সংখ্যার পূরক।
[সং. চতুর্ + থ]।
চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি।
চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে।
☐ বি.
১. (জ্যোতিষ.) … [বাকিটুকু পড়ুন]
চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে।
☐ বি.
১. (জ্যোতিষ.) তিথিবিশেষ;
২. সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি;
৩. বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম;
৪. মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ … [বাকিটুকু পড়ুন]
চতুর্দিক [ caturdika ] (-র্দিশ্) বি.
১. উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম-এই চার দিক;
২. সর্বদিক (চতুর্দিকেই তাঁর মনোযোগ আছে)।
[সং. চতুর্ + দিশ্]।
চতুর্বর্গ [ caturbarga ] বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য।
[সং. চতুর্ + বর্গ]।
চতুর্বর্ণ [ caturbarṇa ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতি বা বর্ণ।
[সং. চতুর্ + বর্ণ]।
চতুষ্ক [ catuṣka ] বি. ১. চারটির সমষ্টি; ২. চার কোণবিশিষ্ট ক্ষেত্র; ৩. চত্বর; ৪. চারটি স্তম্ভযুক্ত মণ্ডপ।
[সং. চতুঃ + √কৈ + অ]।
চতুষ্টয় [ catuṣṭaẏa ] বিণ. ১. চার অবয়ববিশিষ্ট (বেদচতুষ্টয়); ২. চার রকমের (আশ্রমচতুষ্টয়)।
☐ বি. চারটির সমষ্টি (নীতিচতুষ্টয়)।
[সং. চতুঃ + তয় (তয়প্)]।
চতুষ্পথ [ catuṣpatha ] বি. চারটি রাস্তার সংযোগস্হল, চৌরাস্তা, চৌমাথা।
[সং. চতুঃ + পথিন্ (দ্বিগু)]।
চতুষ্পাদ [ catuṣpāda ] বিণ. ১. চার চরণবিশিষ্ট (চতুষ্পাদ শ্লোক); ২. সর্বাঙ্গবিশিষ্ট, পূর্ণাঙ্গ (চতুষ্পাদ ধর্ম)।
☐ বি. চতুষ্পদ প্রাণী। [সং. চতুঃ + পাদ]।
চতুস্তল [ catustala ] বিণ. চারটি তলবিশিষ্ট, চৌতলা, চারতলা (চতুস্তল অট্টালিকা)।
[সং. চতুঃ + তল]।
চন্দনা [ candanā ] বি. (স্ত্রী.)
১. নদীবিশেষ;
২. গলায় লাল রেখাযুক্ত একরকম টিয়াপাখি;
৩. ইলিশজাতীয় মাছবিশেষ।
[সং. চন্দন + আ]।
চন্দ্রাপীড় [ candrāpīḍ় ] বি. ১. চন্দ্রচূড়, শিব; ২. বাণভট্টরচিত ‘কাদম্বরী’ গ্রন্হের নায়ক।
[সং. চন্দ্র + আপীড় (কিরীট শিরোভূষণ)]।
চন্দ্রাবলী [ candrābalī ] বি.
১. শ্রীরাধার প্রিয় সখী (‘শ্রীরাধিকা চন্দ্রাবলী, কারে থুয়ে কারে বলি’);
২. কানের গহনাবিশেষ;
৩. রাধিকা;
৪. চন্দ্রকিরণ।
চন্দ্রিকা [ candrikā ] বি.
১. জ্যোত্স্না;
২. আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা);
৩. চাঁদামাছ;
৪. সংস্কৃত ছন্দবিশেষ।
[সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]।
চমকপ্রদ [ camaka-prada ] বিণ. বিস্ময়কর, আশ্চর্যজনক (ভারি চমকপ্রদ ঘটনা)।
[বাং. চমক + সং. প্রদ (প্রদানকারী)]।
চরকি [ caraki ] বি.
১. চক্রাকার আতশবাজিবিশেষ;
২. সুতা জড়াবার নাটাই;
৩. মন্থনদণ্ডবিশেষ।
[ফা. চর্খী]।
চর্চরী [ carcarī ] বি.
১. বাদ্যযন্ত্রবিশেষ;
২. প্রাচীন সংগীতবিশেষ;
৩. চাঁচর উত্সব।
[সং. √চর্চ্ + অর + ঈ (স্ত্রী.)]।
চলমান [ cala-māna ] বিণ. চলন্ত, চলছে এমন (চলমান জীবন)।
[সং. √চল্ + শানচ্ (পাণিনির সূত্রমতে শীল অর্থে]।
চলাচল [ calācala ] বি.
১. গমনাগমন, যাতায়াত (ট্রেন চলাচল);
২. সঞ্চালন (রক্ত চলাচল)।
[বাং. চলা + চল (বীপ্সায়)]।
চলানো [ calānō ] বি. ক্রি.
১. হাঁটানো;
২. চালিত করা, চালানো (এ পয়সায় চলানো যাবে না)।
[বাং. √চলা + আনো]।
চশমা [ caśamā ] বি. দৃষ্টিসহায়ক কাচবিশেষ, নাকে উপর স্হাপনীয় দৃষ্টিসহায়ক কাচের যন্ত্রবিশেষ, উপনেত্র, spectacles.
[ফা. চশ্মহ্]।
চাঁদমারি [ cānda-māri ] বি. ধনুর্বাণ বন্দুক প্রভৃতি ছোড়া অভ্যাসের জন্য স্হাপিত লক্ষ্য, নিশানা, target.
[দেশি]।
চাঁদমালা [ cānda-mālā ] বি. পূজার সময় প্রতিমার সাজে ব্যবহৃত শোলার মালা।
[বাং. চাঁদ + মালা]।