প১–বাংলা বর্ণমালার একবিংশ ব্যঞ্জনবর্ণ; ঔষ্ঠ্য প্ ধ্বনির দ্যোতক বর্ণ।
-প২–বিণ.
১. পালনকারী (গোপ, নৃপ)।
২. পানকারী (মধুপ, পাদপ)। [সং. √ পা + অ]।
পঁচাত্তর [ pan̐cāttara ] বি. বিণ. ৭৫ সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চসপ্ততি > প্রাকৃ. পংচহত্তরি]।
পঁচানব্বই, [ pan̐cā-nabbi, ] (কথ্য) পঁচানব্বুই বি. বিণ. ৯৫ সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চনবতি]।
পঁয়ষট্টি [ pam̐ẏa-ṣaṭṭi ] বি. বিণ. ৬৫ সংখ্যা বা সংখ্যক।
[সং. পঞ্চষষ্টি প্রাকৃ. পংচসট্টি-তু. হি. পৈঁসঠ]।
পকড় [ pakaḍ ] বি. (সংগীতে) যে অল্পসংখ্যক স্বরের ব্যবহারে কোনো রাগের রূপ প্রকাশিত হয়।
[হি. পকড় (=ধরা)]।
পঙ্গপাল [ paṅga-pāla ] বি.
১. ফড়িঙের মতো পতঙ্গবিশেষ, বা সেই পতঙ্গের বিরাট দল যা শস্য নিঃশেষ করে;
২. (আল.) অসংখ্য অবাঞ্ছিত লোক।
[সং. পতঙ্গপালি]।
পঙ্গু [ paṅgu ] বিণ. খোঁড়া; বিকলাঙ্গ; চলার শক্তি নেই এমন (রোগে পঙ্গু হওয়া)।
[সং. √ পণ্ + (গ্) + উ]।
পছিয়াঁ [ pachiẏā ] বিণ.
১. পশ্চিমা;
২. পশ্চিম দিক থেকে আগত (পছিয়াঁ বাতাস)।
[বাং. পশ্চিমা-তু. ফা. পসীন্ + বাং. আ]।
পঞ্চামৃত [ pañcāmṛta ] বি. দধি দুগ্ধ ঘৃত মধু ও চিনি এই পাঁচটি অমৃততুল্য বস্তু যা গর্ভিণীর পঞ্চম মাসে সেবনীয়।
[সং. পঞ্চ + অমৃত]।
পঞ্চালিকা [ pañcālikā ] বি. মাটি ধাতু বা কাঠ দিয়ে তৈরি পুতুল।
[সং. পঞ্চ + √ অল্ + অ + ক + আ]।
পঞ্চাশিকা [ pañcāśikā ] বি. (স্ত্রী.) পঞ্চাশটি শ্লোকে কবিতা ইত্যাদির সমষ্টি (‘বোধপঞ্চাশিকা’)।
[সং. পঞ্চাশত্ + অক + আ]।
পঞ্চায়ুধ [ pañcāẏudha ] বি. তরবারি শক্তি ধনুক বর্ম ও পরশু (কুঠার) এই পাঁচটি আয়ুধ বা অস্ত্র।
[সং. পঞ্চ + আয়ুধ]।
পঞ্চেন্দ্রিয় [ pañcēndriẏa ] বি.
১. চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়;
২. বাক পাণি পাদ পায়ু উপস্হ এই পাঁচটি কর্মেন্দ্রিয়।
[সং. পঞ্চ ... [বাকিটুকু পড়ুন]
পটহ [ paṭaha ] বি.
১. জয়ঢাক, রণবাদ্যবিশেষ (পটহনিনাদ);
২. কানের পর্দা বা ঝিল্লি (কর্ণপটহ)।
[সং. পট + √ হা + অ]।
পটাশ [ paṭāśa ] বি.
১. রাসায়নিক মৌলবিশেষ, পটাশিয়াম;
২. রাসায়নিক যৌগবিশেষ, পটাশিয়াম পারম্যাংগানেট।
[ইং. potash]।
পট্টবস্ত্র [ paṭṭa-bastra ] বি. পাটের বা রেশমের কাপড়, পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানে পরিধেয় রেশমের কাপড়বিশেষ।
[সং. পট্ট + বস্ত্র]।
পলাশ [ palāśa ] বি.
১. লাল ফুলবিশেষ বা তার গাছ, কিংশুক (‘রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে’: রবীন্দ্র);
২. ফুলগাছের পাতা বা ফুলের পাপড়ি … [বাকিটুকু পড়ুন]
পলুই, পোলো [ palui, pōlō ] বি. বাঁশের সরু কাঠি দিয়ে তৈরি ঝুড়ির আকারের মাছ ধরার যন্ত্রবিশেষ।
[সং. পলব]।
পল্বল [ palbala ] বি. বিল ডোবা প্রভৃতি ক্ষুদ্র জলাশয় (‘পঙ্কিল যত পল্বলে আজ শোনো কল্লোল বন্যাজলে’: স.দ.)।
[সং. √ পল্ + বল]।
পশম [ paśama ] বি. ১. মেষাদি পশুর লোম, ঊর্ণা; ২. উল।
[ফা. পশ্ম্]।
পশমি বিণ. পশমের তৈরি।
পশমিনা বি. পশমের তৈরি দামি কাপড়বিশেষ (‘ধানী পশমিনা … [বাকিটুকু পড়ুন]
পশরা, পসরা [ paśarā, pasarā ] বি.
১. বিক্রয়যোগ্য দ্রব্য, পণ্যদ্রব্য, বেসাত;
২. বিক্রয়যোগ্য দ্রব্যের স্তূপ, বোঝা বা ঝুড়ি (‘কে ছুটেছিস পসরা লয়ে’: রবীন্দ্র)।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
পশা [ paśā ] ক্রি. (কাব্যে) প্রবেশ করা (‘কানের ভিতর দিয়া মরমে পশিল গো’: চণ্ডী; ‘কি ছলে পশিলা রক্ষোরাজপুরে আজ’: মধু.)।
[< বাং. প্রবেশা]।
পশ্চার্ধ [ paścārdha ] বি.
১. নাভি থেকে পা পর্যন্ত দেহাংশ, অধমাঙ্গ, দেহের নিম্নার্ধ;
২. নিম্নার্ধ;
৩. শেষার্ধ;
৪. অপরার্ধ।
[সং. পশ্চ (=অপর) + অর্ধ]।
পশ্চিমি [ paścimi ] বিণ. পশ্চিমদেশীয়; পশ্চিম দিকের (কবিতায় পশ্চিমি প্রভাব)।
[সং. পশ্চিম + বাং. ই]।
পশ্বাচার [ paśbācāra ] বি.
১. শুদ্ধাচারী তান্ত্রিক সাধকের আচারবিশেষ;
২. পশুর মতো আচরণ।
[সং. পশু + আচার]।
পশ্বাচারী (-রিন্) বিণ. পশ্বাচার করে এমন।
পশরা, পসরা [ paśarā, pasarā ] বি.
১. বিক্রয়যোগ্য দ্রব্য, পণ্যদ্রব্য, বেসাত;
২. বিক্রয়যোগ্য দ্রব্যের স্তূপ, বোঝা বা ঝুড়ি (‘কে ছুটেছিস পসরা লয়ে’: রবীন্দ্র)।
[সং. ... [বাকিটুকু পড়ুন]
পসুরি [ pasuri ] বি. ১. পাঁচ সের ওজন; ২. পাঁচ সের ওজনের বাটখারা।
☐ বিণ. পাঁচ সের ওজনের (দুই পসুরি গম)।
[সং. পঞ্চ > ... [বাকিটুকু পড়ুন]
পাঁচালি [ pān̐cāli ] বি.
১. বাংলা গীতিকাব্যবিশেষ;
২. (ব্যঙ্গে) বিরক্তকর দীর্ঘ কাহিনি;
৩. ছড়াগান বা গীতাভিনয়বিশেষ।
[সং.পাঞ্চালিকা]।
পাঁড় [ pān̐ḍ ] বিণ.
১. পাকা (পাঁড় শসা);
২. সম্পূর্ণ, অত্যন্ত (পাঁড় মাতাল)।
[সং. পাণ্ড়ু? পণ্ড? পিণ্ড>]।
পাঁয়তারা [ pām̐ẏa-tārā ] বি.
১. মল্লযুদ্ধ ইত্যাদিতে পরস্পরকে আক্রমণের উদ্যোগস্বরূপ পদচালনা;
২. কাজের আগে আস্ফালন বা আড়ম্বর।
[সং. পদান্তর]।
পাই [ pāi ] বি.
১. সিকিভাগ, পোয়া অংশ;
২. বর্তমানে অপ্রচলিত ভারতীয় মুদ্রাবিশেষ;
৩. (আল.) সামান্য অংশ (তার দ্বারা পাই পয়সার উপকার হবে না)। … [বাকিটুকু পড়ুন]
পাইক [ pāika ] বি.
১. পদাতিক সৈনিক;
২. লাঠিয়াল (পাইক দিয়ে মারা হল);
৩. পেয়াদা।
[সং. পদাতিক > প্রাকৃ. পাইক্ক]।
পাউডার [ pāu-ḍāra ] বি. ১. চূর্ণ, গুঁডো; ২. সুরভিত চূর্ণ অঙ্গরাগবিশেষ; ৩. গুঁড়ো ওষুধ।
[ইং. powder]।
পাউণ্ড [ pāuṇḍa ] বি.
১. ওজনের পরিমাণবিশেষ, ৪৫৪ গ্রাম ওজন;
২. ইংল্যাণ্ডের মুদ্রাবিশেষ।
[ইং. pound]।
পাকল [ pākala ] বি.
১. আগুন;
২. জ্বররোগবিশেষ।
☐ বিণ.
১. পাকা (গাছের পাকল পাতা);
২. লাল, অগ্নিবর্ণ (পাকল চক্ষু)।
[সং. পাক + √ লা ... [বাকিটুকু পড়ুন]
পাকিস্তানি [ pākistāni ] বি. পাকিস্তানবাসী।
☐ বিণ. পাকিস্তানের (পাকিস্তানি রীতি); পাকিস্তানসম্বন্ধীয়।
[ফা. পাক-ই স্তান + বাং. ই]।
পাক্ষিক [ pākṣika ] বিণ.
১. অর্ধমাস বা পক্ষকাল অন্তর ঘটে এমন;
২. পক্ষ বা দল সংক্রান্ত (দ্বিপাক্ষিক আলোচনা)।
☐ বি. প্রতি পক্ষান্তে বা পক্ষকাল … [বাকিটুকু পড়ুন]
পাখনা [ pākhanā ] বি. ১. পাখির ডানা; ২. মাছের ডানা; ৩. পতঙ্গের ডানা।
[বাং. পাখ (< সং. পক্ষ) + না (স্বার্থে)]।
পাগলাঘণ্টি [ pāgalā-ghaṇṭi ] বি. জেলখানা কয়েদখানা হাসপাতাল প্রভৃতিতে বিপদের সংকেতসূচক ঘণ্টাধ্বনি।
[বাং. পাগলা + সং. ঘণ্টা + বাং. ই]।
পাঙ্ক্তেয় [ pāṅktēẏa ] বিণ.
১. পঙ্ক্তিযুক্ত বা সমাদরের যোগ্য (এই ধরনের পদ্য সেকালে পাঙ্ক্তেয় বলে গণ্য হত না);
২. এক সারিতে বসে আহার করার … [বাকিটুকু পড়ুন]
পাচার [ pācāra ] বি. ১. গোপনে অপসারণ, গোপনে কোনো জিনিস সরিয়ে দেওয়া (মাল পাচার করা); ২. খতম, সাবাড়।
☐ বিণ. এক পিঠ থেকে অন্য … [বাকিটুকু পড়ুন]
পাঞ্চজন্য [ pāñca-janya ] বি. (পঞ্চজন নামক দৈত্যর অস্হি দিয়ে তৈরি) শ্রীকৃষ্ণের শঙ্খ (‘পার্থের রথে কুরুক্ষেত্রে বাজুক পাঞ্চজন্য’: য. সে.)।
[সং. পঞ্চজন + য]।
পাঞ্চবার্ষিক [ pāñca-bārṣika ] বিণ.
১. পাঁচ বছর স্হায়ী;
২. যা পাঁচ বছরে সম্পন্ন হবে (পাঞ্চবার্ষিক পরিকল্পনা)।
[সং. পঞ্চবর্ষ + ইক]।
পাঞ্চভৌতিক [ pāñca-bhautika ] বিণ. ক্ষিতি অপ্ তেজঃ প্রভৃতি পঞ্চভূত দ্বারা গঠিত; পঞ্চভূতসম্বন্ধীয়।
[সং. পঞ্চভূত + ইক]।
পাঞ্চাল [ pāñcāla ] বিণ. পঞ্চালদেশীয়।
☐ বি. পঞ্চাল দেশ।
[সং. পঞ্চাল + অ]।
পাঞ্চালী বি. ১. (মহাভারতে) পাঞ্চালরাজকন্যা দ্রৌপদী; ২. কাষ্ঠাদিনির্মিত পুতুল।