Bangla Dating

Bangla Music

ফ–বাংলা বর্ণমালার দ্বাবিংশ ব্যঞ্জনবর্ণ; অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য ফ্-ধ্বনির বর্ণরূপ।

ফইজত

ফইজত [ phi-jata ] বি.
১. ঝগড়া, বিবাদ, হাঙ্গামা (মিছিমিছি ফইজতে কাজ নেই);
২. ভর্ত্সনা;
৩. কলঙ্গ, বদনাম।

[আ. ফজীহত্]।

ফকফক

ফকফক [ phaka-phaka ] বি. উজ্জ্বলতার ভাব; সাদা ভাব।

[ধ্বন্যা.]।

ফকফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফকফকে

ফকফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফকরে মালা

ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।

ফকির

ফকির [ phakira ] বি.
১. মুসলমান সাধু;
২. (সচ. মুসলমান) ভিক্ষুক;
৩. (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)। … [বাকিটুকু পড়ুন]

ফকিরা মালা

ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।

ফকিরি

ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব।

☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)।

ফক্কা

ফক্কা [ phakkā ] বিণ. বি. ফাঁকা, কিছুই নয় এমন, ভুয়ো।

[সং. ফক্কিকা]।

ফঙ্গবানি

ফঙ্গবেনে, ফঙ্গবানি [ phaṅga-bēnē, phaṅga-bāni ] বিণ.
১. ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন;
২. অসার, বাজে।

[< সং. ভঙ্গপ্রবণ?]।

ফঙ্গবেনে

ফঙ্গবেনে, ফঙ্গবানি [ phaṅga-bēnē, phaṅga-bāni ] বিণ.
১. ঠুনকো, সহজেই ভেঙে যায় এমন;
২. অসার, বাজে।

[< সং. ভঙ্গপ্রবণ?]।

ফজর

ফজর, ফজির [ phajara, phajira ] বি. ভোর, প্রত্যুষ (‘ফজর সময়ে উঠি’: ক. ক.)।

[আ. ফজর্]।

ফজলি

ফজলি [ phajali ] বি. মূলত মালদহের বড়ো আমবিশেষ।

[আ. ফজ্ল্]।

ফজির

ফজর, ফজির [ phajara, phajira ] বি. ভোর, প্রত্যুষ (‘ফজর সময়ে উঠি’: ক. ক.)।

[আ. ফজর্]।

ফটক

ফটক [ phaṭaka ] বি. সাদাকালো মাছরাঙাবিশেষ।

[দেশি]।

ফটকিরি

ফটকিরি [ phaṭakiri ] বি. রাসায়নিক কষায়দ্রব্যবিশেষ, alum.

[সং. স্ফটিকারি]।

ফটাস

ফটাস [ phaṭāsa ] বি. জোরে ফেটে যাবার শব্দবিশেষ (বেলুনটা ফটাস করে ফেটে গেল)।

[ধ্বন্যা.]।

ফটিক

ফটিক [ phaṭika ] বি. স্ফটিক।

☐ বিণ. স্বচ্ছ, নির্মল (ফটিক জল)।

[সং. স্ফটিক]।

ফড়ফড়

ফড়ফড় [ phaḍ-phaḍ ] বি.
১. কাপড় ইত্যাদি ছেঁড়ার শব্দ;
২. কাগজ ইত্যাদির মধ্যে কোনোকিছু নড়ার বা চলাফেরা করার শব্দ;
৩. বকবক;
৪. অতি ব্যস্ততার ভাব। … [বাকিটুকু পড়ুন]

ফড়িং

ফড়িং [ phaḍi ] বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ।

[সং. পতঙ্গ]।

ফড়িঙ্গা

ফড়িঙ্গা [ phaḍiṅgā ] বি. ঝিঁঝিপোকা।

[সং. পতঙ্গ]।

ফতুর

ফতুর [ phatura ] বিণ. নিঃস্ব, সর্বস্বান্ত (বাবুগিরি করতে গিয়েই ফতুর হয়েছে)।

[আ. ফুতুর]।

ফতুয়া

ফতুয়া [ phatuẏā ] বি. হাত-কাটা ছোটো জামাবিশেষ।

[আ. ফতুহী]।

ফতে

ফতে [ phatē ] বি. ১. জয়; ২. সিদ্ধি।

☐ বিণ. ১. সিদ্ধ, হাসিল (কাম ফতে হওয়া); ২. বিজিত (যুদ্ধ ফতে হয়েছে, লড়াই ফতে হয়েছে)। … [বাকিটুকু পড়ুন]

ফতোয়া

ফতোয়া [ phatōẏā ] বি.
১. ইসলামি শাস্ত্র অনুযায়ী রায়;
২. নির্দেশ বা আদেশ (তিনি ফতোয়া দিলেই বা মানছে কে?)।

[আ. ফত্বা]।

ফরজ

ফরজ [ pharaja ] বি. ঈশ্বরের নির্দেশে যে-কাজ আবশ্যকরণীয় বলে কোরানে উক্ত আছে।

[আ. ফর্জ]।

ফরম

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ।

[ইং. form]।

ফরমান

ফরমান [ phara-māna ] বি. (প্রধানত বাদশাহি বা সুলতানি) আদেশ, হুকুম, আদেশনামা, হুকুমনামা।

[ফা. ফরমান]।

ফরমানো

ফরমানো [ pharamānō ] ক্রি. বি. আদেশ করা, হুকুম দেওয়া।

[ফ. ফরমা + বাং. আনো]।

ফরমুলা

ফরমুলা [ phara-mulā ] বি. গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যা সমাধানের সূত্র বা সংকেত।

[ইং. formula]।

ফরসি

ফরসি [ pharasi ] বি. ধূমপানের লম্বা নলযুক্ত হুঁকোবিশেষ।

[আ. ফর্সী]।

ফরাকত

ফরাকত [ pharākata ] বি.
১. ছাড়াছাড়ি, বিচ্ছেদ;
২. বিচ্ছিন্ন অবস্হা, পৃথক বা স্বতন্ত্র থাকা;
৩. ফাঁকা জায়গা;
৪. অবসর।

[আ. ফরাগত্]।

ফরাশ

ফরাশ [ pharāśa ] বি.
১. মেঝে বা তক্তপোশে পাতবার মোটা আস্তরণবিশেষ;
২. বিছানা পাতা, বাতি জ্বালা, ঘর ও আসবাবপত্র ঝাড়ামোছা করা ইত্যাদি কাজে নিযুক্ত … [বাকিটুকু পড়ুন]

ফরাসি

ফরাসি [ pharāsi ] বি. ফ্রান্সের অধিবাসী বা ভাষা (ফরাসি শেখা)।

☐ বিণ. ফ্রান্সদেশীয়; ফরাসি জাতিসম্বন্ধীয় (ফরাসি শাসন)।

[পো. Francez]।

ফরিক

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই।

[আ. ফরীক]।

ফরিকান

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই।

[আ. ফরীক]।

ফরিকার

ফরিক, ফরিকান, ফরিকার [ pharika, pharikāna, pharikāra ] বি. সৈন্য, সেপাই।

[আ. ফরীক]।

ফর্দ

ফর্দ [ pharda ] বি.
১. তালিকা, ফিরিস্তি (বাজারের ফর্দ, অভিযোগের লম্বা ফর্দ);
২. ফালি, টুকরো (এক ফর্দ কাপড়)।

[আ. ফর্দ্]।

ফর্ম

ফরম, ফর্ম [ pharama, pharma ] বি. (আবেদনাদি করবার জন্য) নির্দিষ্ট বিবরণপত্রবিশেষ।

[ইং. form]।

ফলক

ফলক [ phalaka ] বি.
১. অস্ত্রের ফলা (ছুরির ফলক);
২. সূক্ষ্মাগ্র মুখ (তিরের ফলক);
৩. পাত, পাটা, পট্ট (তাম্রফলক, প্রস্তরফলক);
৪. ঢাল;
৫. কপালের … [বাকিটুকু পড়ুন]

ফলন

ফলন [ phalana ] বি.
১. উত্পত্তি;
২. ফল বা শস্য জন্মানো (গমের ফলন এবার আশানুরূপ হয়নি);
৩. ফলে যাওয়া, সত্য হওয়া (জ্যোতিষীর কথার ফলন)। … [বাকিটুকু পড়ুন]

ফলনা

ফলনা [ phalanā ] বি. (বর্ত. অপ্র.) অমুক ব্যক্তি।

[আ. ফলানা]।

ফলসা

ফলসা [ phalasā ] বি. ছোটো অম্লমধুর ফলবিশেষ।

[ফা. ফালসা]।

ফলাওকাঙ্ক্ষা

ফলাওকাঙ্ক্ষা [ phalāōkāṅkṣā ] বি. কাজ করে তার ফলের আশা। [সং. ফল + আকাঙ্ক্ষা]।

ফলাগম

ফলাগম [ phalāgama ] বি.
১. (গাছে) ফল আসা, ফলোত্পত্তি;
২. ফল ধরার সময়।

[সং. ফল + আগম]।

ফলানো

ফলানো [ phalānō ] ক্রি. বি.
১. উত্পাদন করা, জন্মানো (ফসল ফলানো);
২. ফুটিয়ে তোলা, পরিস্ফুট করা (রং ফলানো);
৩. জাহির করা (বিদ্যা ফলানো, জারিজুরি ফলানো)। … [বাকিটুকু পড়ুন]

ফলান্বেষণ

ফলান্বেষণ [ phalānbēṣaṇa ] বি.
১. ফলের খোঁজ;
২. কার্যসিদ্ধির প্রত্যাশা।

[সং. ফল + অন্বেষণ]।

ফলাফল

ফলাফল [ phalāphala ] বি.
১. পরিণাম, পরিণতি;
২. মীমাংসা, শেষে উত্পন্ন ফল (মামলার ফলাফল, খেলার ফলাফল)।

[সং. ফল + অফল]।

ফলাহার

ফলাহার [ phalāhāra ] বি.
১. ফল খাওয়া;
২. (বাং.) ফলার।

[সং. ফল + আহার]।

ফলাহারী (-রিন্) বিণ. প্রধানত ফল যার ভোজ্য বস্তু।

ফলাহারী

ফলাহারী (-রিন্) বিণ. প্রধানত ফল যার ভোজ্য বস্তু।

ফলি

ফলুই, ফলি [ phalui, phali ] বি. চিতলজাতীয় ছোটো মাছবিশেষ।

[সং. ফলকী, ফলী]।

ফলিত

ফলিত [ phalita ] বিণ.
১. ফলবিশিষ্ট;
২. সফল, সত্যরূপে প্রমাণিত;
৩. পরীক্ষা বা গবেষণার দ্বারা সিদ্ধ, প্রক্রিয়ামূলক, applied, practical (ফলিত রসায়ন)।

[সং. ফল + ... [বাকিটুকু পড়ুন]

ফলিত জ্যোতিষ

ফলিত জ্যোতিষ বি. জ্যোতিষশাস্ত্রের যে বিভাগের সাহায্যে শুভাশুভ, ভূত-ভবিষ্যত্ প্রভৃতি জানতে পারা যায়।

ফলিতার্থ

ফলিতার্থ বি. তাত্পর্য, মূল কথা, সারাংশ।

ফলুই

ফলুই, ফলি [ phalui, phali ] বি. চিতলজাতীয় ছোটো মাছবিশেষ।

[সং. ফলকী, ফলী]।

ফলোদয়

ফলোদয় [ phalōdaẏa ] বি.
১. ফলের উত্পত্তি;
২. উদ্দেশ্যসিদ্ধি।

[সং. ফল + উদয়]।

ফলোন্মুখ

ফলোন্মুখ [ phalōnmukha ] বিণ. তাড়াতাড়ি ফল ধরবে এমন।

[সং. ফল + উন্মুখ]।

ফলোপধায়ক

ফলোপধায়ক [ phalōpa-dhāẏaka ] বিণ. ফলপ্রসূ; সফল, সার্থক।

[সং. ফল + উপধায়ক]।

ফল্গুন

ফল্গুন [ phalguna ] বি.
১. ফাল্গুন মাস;
২. অর্জুন।

[সং. ফল্গুনী + অ]।

ফল্গুনী

ফল্গুনী [ phalgunī ] বি. (জ্যোতি.) যুগ্ম বা যমজ নক্ষত্রবিশেষ (উত্তরফল্গুনী, পূর্বফল্গুনী)।

[সং. √ ফল্ + উন, গ্ আগম + ঈ]।

ফষ্টিনষ্টি

ফষ্টিনষ্টি, ফস্টিনস্টি [ phaṣṭi-naṣṭi, phasṭi-nasṭi ] বি. হাসিঠাট্টা, লঘু পরিহাস; ফাজলামি।

[বাং. ফষ্টি (সহচর শব্দ) + নষ্ট + ই]।

ফস

ফস [ phasa ] বি.
১. অসাবধানতা আকস্মিকতা বা অতিদ্রুততাসূচক ভাব (ফস করে কথাটা বলে ফেলল);
২. আওয়াজ বিশেষ (ফস করে দেশলাইকাঠি জ্বালা)।

[ধ্বন্যা]।

ফসকা

ফসকা [ phasakā ] বিণ. শিথিল, আলগা (ফসকা গেরো)। ☐ ক্রি. ফসকানো।

[আ. ফস্খ]।

ফসকানো ক্রি. বি. অপ্রত্যাশিতভাবে হাতছাড়া হওয়া (সুযোগ ফসকানো, শিকার ফসকানো)।

ফসকানো

ফসকানো ক্রি. বি. অপ্রত্যাশিতভাবে হাতছাড়া হওয়া (সুযোগ ফসকানো, শিকার ফসকানো)।

ফসফরাস

ফসফরাস [ phasa-pharāsa ] বি. সহজে জ্বলে ওঠে এবং অন্ধকারে দীপ্তিমান হয় এমন মৌলিক পদার্থবিশেষ।

[ইং. phosphorus]।

ফসিল

ফসিল [ phasila ] বি.
১. পাথরে পরিণত জীবদেহ, জীবাশ্ম;
২. (আল.) বাতিল হয়েও যা টিকে রয়েছে।

[ইং. fossil]।

ফস্টিনস্টি

ফষ্টিনষ্টি, ফস্টিনস্টি [ phaṣṭi-naṣṭi, phasṭi-nasṭi ] বি. হাসিঠাট্টা, লঘু পরিহাস; ফাজলামি।

[বাং. ফষ্টি (সহচর শব্দ) + নষ্ট + ই]।

ফাঁট

ফাঁট [ phān̐ṭa ] (অশোভন) বি. ঠাট, জাঁক (পয়সাকড়ি হওয়ায় সে আজকাল খুব ফাঁটে চলে)।

[দেশি]।

ফাঁড়ি

ফাঁড়ি [ phān̐ḍ়i ] বি. পুলিশের চৌকি বা ঘাঁটি, ছোটো থানা।

[দেশি-তু. মারাঠি ফাংদী]।

ফাঁড়িদার বি. ফাঁড়ির প্রধান অফিসার।

ফাঁড়িদার

ফাঁড়িদার বি. ফাঁড়ির প্রধান অফিসার।

ফাঁদালো

ফাঁদালো [ phān̐dālō ] বিণ.
১. বড়ো ব্যাসযুক্ত, চওড়া মুখওয়ালা বা পেটওয়ালা (ফাঁদালো হাঁড়ি);
২. বৃহদাকার।

[বাং. ফাঁদ + আলো]।

ফাঁদি

ফাঁদি [ phān̐di ] বিণ. ফাঁদালো, চওড়া বা বড়ো ব্যাসযুক্ত (ফাঁদি বালা, ফাঁদি নথ)।

[বাং. ফাঁদ + ই]।

ফাঁপ

ফাঁপ [ phām̐pa ] বি. স্ফীতি, ফুলে ওঠার ভাব (পেটের ফাঁপটা কমছে না)।

[ফাঁপা দ্র]।

ফাঁপর

ফাঁপর [ phām̐para ] বি. বিপদ; মুশকিল, হতবুদ্ধিকর বা অস্বস্তিকর অবস্হা (খুব ফাঁপরে পড়ে গেছে লোকটা)।

☐ বিণ. হতবুদ্ধি, বিপন্ন (‘ফাঁপর হইল হর’: ভা. চ.)। … [বাকিটুকু পড়ুন]

ফাঁসি

ফাঁসি [ phām̐si ] বি.
১. গলায় দড়ির ফাঁস এঁটে হত্যা বা আত্মহত্যা, উদ্বন্ধন;
২. জীবননাশের জন্য গলায় পরবার ফাঁস, উদ্বন্ধনরজ্জু;
৩. গলায় ফাঁস এঁটে … [বাকিটুকু পড়ুন]

ফাংশান

ফাংশান [ phāṃśāna ] বি. অনুষ্ঠান, উত্সব।

[ইং. function]।

ফাইট

ফাইট [ phāiṭa ] বি. যুদ্ধ, লড়াই (‘অলরাইট, কামেন ফাইট’: সু. রা)।

[ইং. fight]।

ফাইটার বিণ. লড়িয়ে, যুদ্ধে নিয়োজিত (ফাইটার প্লেন)।

ফাইটার

ফাইটার বিণ. লড়িয়ে, যুদ্ধে নিয়োজিত (ফাইটার প্লেন)।

ফাইন

ফাইন [ phāina ] বি. জরিমানা, অর্থদণ্ড।

[ইং. fine]।

ফাইনাল

ফাইনাল [ phāināla ] বিণ. চূড়ান্ত, শেষ (ফাইনাল পরীক্ষা, ফাইনাল খেলা)।

☐ বি. চূড়ান্ত বা শেষ ব্যাপার।

[ইং. final]।

ফাইফরমাশ

ফাইফরমাশ [ phāi-pharamāśa ] বি. ছোটোখাটো বিবিধ ফরমাশ (ছেলেটা বাড়িতে থাকে আর ফাইফরমাশ খাটে)।

[বাং. ফাই (সহচর শব্দ) + ফা. ফরমায়শ্]।

ফাইলেরিয়া

ফাইলেরিয়া [ phāilē-riẏā ] বি. শ্লীপদ রোগ, গোদ, পা-ফোলা রোগ।

[ইং. filariasis > filaria]।

ফাউ

ফাউ [ phāu ] বি. যথার্থ প্রাপ্যের অতিরিক্ত কিছু।

[দেশি]।

ফাউণ্টেন পেন

ফাউণ্টেন পেন [ phāuṇṭēna pēna ] বি. যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়, ঝরনাকলম।

[ইং. fountain pen]।

ফাউণ্ড্রি

ফাউণ্ড্রি [ phāuṇḍri ] বি.
১. ঢালাইয়ের কারখানা;
২. যেখানে ছাপাখানার টাইপ ঢালাই করা হয়।

[ইং. foundry]।

ফাউল

ফাউল [ phāula ] বি.
১. খেলায় নিয়মভঙ্গ;
২. ফুটবল প্রভৃতি খেলায় ধাক্কাধাক্কি করে নিয়মভঙ্গ।

[ইং. foul]।

ফাগ

ফাগ [ phāga ] বি.
১. আবির;
২. আবির নিয়ে খেলার উত্সববিশেষ।

[হি. ফাগুয়া]।

ফাগুয়া বি.
১. ফাগ, আবির;
২. আবির নিয়ে খেলা।

ফাগুয়া

ফাগুয়া বি.
১. ফাগ, আবির;
২. আবির নিয়ে খেলা।

ফাজলামি

ফাজলামি, ফাজলামো [ phājalāmi, phājalāmō ] বি. বখাটে বা বাচালের মতো আচরণ।

[আ. ফাজিল + বাং. আমি, আমো]।

ফাজলামো

ফাজলামি, ফাজলামো [ phājalāmi, phājalāmō ] বি. বখাটে বা বাচালের মতো আচরণ।

[আ. ফাজিল + বাং. আমি, আমো]।

ফাজিল

ফাজিল [ phājila ] বিণ.
১. বাচাল, প্রগল্ভ, বখাটে (ফাজিল ছেলে);
২. অতিরিক্ত, অবশিষ্ট (ফাজিল বাকি, ফাজিল খরচ)।

☐ বি. জমার চেয়ে খরচের আধিক্য।

[আ. ... [বাকিটুকু পড়ুন]

ফাটক

ফাটক [ phāṭaka ] বি.
১. সিংহদ্বার, ফটক;
২. হাজত, কারাগার, জেল (চোরকে ফাটকে পোরা হল);
৩. কারাদণ্ড (তার ফাটক হয়েছে)।

[হি. ফাটক]।

ফাণিত

ফাণিত [ phāṇita ] বি.
১. ফেনি বাতাসা, বড়ো বাতাসাবিশেষ;
২. ঘন করা আখের গুড়।

[সং. √ ফাণ্ + ণিচ্ + ত]।

ফাণ্টুস

ফাণ্টুস [ phāṇṭusa ] বি. (কথ্য) শূন্যগর্ভ চালবাজ লোক।

[দেশি-তু ফাঁট]।

ফাণ্ড

ফান্ড, ফাণ্ড [ phānḍa, phāṇḍa ] বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)।

[ইং. fund]।

ফাণ্ডা

ফাণ্ডা [ phāṇḍā ] বি. (কথ্য) কোনো বিষয়ে জ্ঞান বা দখল (অঙ্কে দারুণ ফাণ্ডা)।

[< ইং. fundamental]।

ফাতনা

ফাতনা [ phātanā ] বি. মাছ ধরার ছিপের সুতোয় বাঁধা শোলার বা পাটের কাঠি।

[ফাতা < পত্র]।

ফানুস

ফানুস [ phānusa ] বি.
১. কাগজের তৈরি বেলুনবিশেষ যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে উড়ানো হয়;
২. দীপের আবরণ।

[আ. ফানুস্]।

ফান্ড

ফান্ড, ফাণ্ড [ phānḍa, phāṇḍa ] বি. তহবিল (রাজ্যপালের ফাণ্ডে টাকা জমা দেওয়া)।

[ইং. fund]।

ফাবড়া

ফাবড়া [ phābaḍ়ā ] বি. ছোটো মোটা লাঠি, পাবড়া, খেটে (মাথায় মারল ফাবড়ার বাড়ি)।

[বাং. পাব (< সং. পর্ব) > ফাব + ড়া]।