Bangla Dating

Bangla Music

য–বাংলা বর্ণমালার ষড়্বিংশ ব্যঞ্জনবর্ণ।

যক

যক [ yaka ] বি. এক
১. যক্ষ, ভূগর্ভে প্রোথিত অর্থরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ;
২. (আল.) অতি কৃপণ ব্যক্তি।

[সং. যক্ষ]।

যক দেওয়া ক্রি. বি.
১. … [বাকিটুকু পড়ুন]

যক দেওয়া

যক দেওয়া ক্রি. বি.
১. সঞ্চিত ধনরত্নসহ একটি জীবন্ত বালককে ভূগর্ভে সমাধি দেওয়া যাতে ওই বালক মৃত্যুর পর যক্ষরূপে উক্ত ধনরাশি রক্ষা করতে পারে;
২. … [বাকিটুকু পড়ুন]

যকৃত্

যকৃত্ [ yakṛt ] বি.
১. পেটের মধ্যে ডানদিকে অবস্হিত পিত্তনিঃসারক গ্রন্হিময় যন্ত্র, liver;
২. পিত্তাশয়বর্ধক পীড়াবিশেষ।

[সং যম্ + কৃ + ক্বিপ্]।

যকের ধন

যকের ধন
১. যক-দেওয়া ধন;
২. প্রাণপণে রক্ষিত ধন;
৩. (আল.) কৃপণের ধন।

যক্ষ

যক্ষ [ yakṣa ] বি.
১. ভূগর্ভে প্রোথিত ও স়ঞ্চিত ধনরাশির রক্ষক প্রেতযোনিবিশেষ, যক;
২. (আল.) অতি কৃপণ ব্যক্তি।

[সং. যক্ষ্ + অ]।

যক্ষপুরী কৈলাস … [বাকিটুকু পড়ুন]

যক্ষপুরী

যক্ষপুরী – কৈলাস পর্বতের উপর অবস্হিত কুবেরের রাজধানী, অলকা।

যক্ষরাজ

যক্ষরাজ বি. ধন ঐশ্বর্যের অধিদেবতা কুবের।

যক্ষ্মা

যক্ষ্মা [ yakṣmā ] (-ক্ষ্মন্) বি. ক্ষয়রোগবিশেষ, ক্ষয়কাশি, টিবিরোগ, phthisis.

[সং. √ যক্ষ্ + মন্]।

যখন

যখন [ yakhana ] ক্রি-বিণ.
১. যে সময়ে (যখন আসবে তখন দেব);
২. যেহেতু (দেরি যখন হলই তখন কথাটা শুনেই যাও)।

[সং. যত্ক্ষণ]।

যখনই, যখনি ক্রি-বিণ. … [বাকিটুকু পড়ুন]

যখন তখন

যখন তখন ক্রি-বিণ.
১. সময়-অসময় বিচার না করে (যখন তখন তাগাদা দেয়);
২. ঘনঘন, প্রায়ই (যখন-তখন জ্বর আসছে)।

যখন যেমন তখন তেমন

যখন যেমন তখন তেমন – অবস্হানুযায়ী আচরণ বা ব্যবস্হা।

যখনই

যখনই, যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)।

যখনকার

যখনকার বিণ. যে সময়ের (যখনকার কাজ তখন করবে। যখনকার যা তখনকার তা সময়ের কাজ সময়ে করা উচিত।

যখনি

যখনই, যখনি ক্রি-বিণ. যেইমাত্র (যখনই খিদে পাবে তখনই খেয়ে নেবে)।

যছু

যছু [ yachu ] সর্ব. (প্রা. কা.) যার (‘যছু পদযুগে গায়’: চৈ. চ)।

[সং. যস্য]।

যজন

যজন [ yajana ] বি. ১. যজ্ঞ; ২. দেবতার পূজা করা, যজ্ঞ করা।

[সং. √ যজ্ + অন]।

যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার … [বাকিটুকু পড়ুন]

যজনীয়

যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত।

যজমান

যজমান [ yaja-māna ] বি. ১. যজ্ঞাদি বা পূজার অনুষ্ঠানকর্তা, পুরোহিত; ২. যার মঙ্গলার্থ পুরোহিত পূজানুষ্ঠান করেন (ধনী যজমান)।

[সং. √ যজ্ + মান (শানচ্)]। … [বাকিটুকু পড়ুন]

যজমানি

যজমানি বি. পৌরোহিত্য, পৌরোহিত্য-ব্যবসায়।

যজমেনে

যজমেনে বিণ. (কথ্য) পৌরোহিত্য করে এমন (যজমেনে বামুন)।

যজা

যজা [ yajā ] ক্রি, পৌরোহিত্য করা।

[সং. √ যজ্ + বাং. আ]।

যজানো ক্রি. বি. (অবজ্ঞায়) ১. পৌরোহিত্য করা, যাজন করা; ২. (কথ্য) ভীষণ ক্ষতি … [বাকিটুকু পড়ুন]

যজানো

যজানো ক্রি. বি. (অবজ্ঞায়) ১. পৌরোহিত্য করা, যাজন করা; ২. (কথ্য) ভীষণ ক্ষতি করা, সর্বনাশ করা।

যজুঃ

যজুঃ (-জুস্) বি. প্রধান তিনটি বেদের অন্যতম, মুখ্যত গদ্যময় এবং বৈদিক যাগযজ্ঞে র বিধান-সংবলিত।

[সং. যজ্ + উস্]।

যজুর্বেদ বি. যজুঃ নামক বেদ।

যজুর্বেদ

যজুর্বেদ বি. যজুঃ নামক বেদ।

যজুর্বেদী

যজুর্বেদী [ yajurbēdī ] (-দিন্) বিণ.
১. যজুর্বেদজ্ঞ;
২. যজুর্বেদানুসারে ধর্মীয় অনুষ্ঠান করেন এমন।

☐ বি. যজুর্বেদজ্ঞ ব্যক্তি ও তাঁর বংশপরম্পরা।

যজুর্বেদীয় বিণ. যজুর্বেদসম্বন্ধীয়।

যজুর্বেদীয়

যজুর্বেদীয় বিণ. যজুর্বেদসম্বন্ধীয়।

যজ্য

যজনীয়, যজ্য বিণ. পূজার যোগ্য, উপাসনা করার বা ভক্তি করার উপযুক্ত।

যতন

যতন [ yatana ] বি. যত্ন-র কোমল রূপ।

যতনে রতন মেলে – চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়।

যতনে রতন মেলে

যতনে রতন মেলে – চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়।

যতমান

যতমান [ yata-māna ] বিণ. যত্নশীল, চেষ্টা করছে এমন।

[সং. √ যত্ + মান (শানচ্)।]

যতিনী

যতিনী বি. স্ত্রী. সদাচারপরায়ণা বিধবা।

যতী

যতী [ yatī ] (-র্তিন) বি. তপস্বী, মুনি, সন্ন্যাসী।

☐ বিণ. সংযত (যতীন্দ্র); ২. জিতেন্দ্রিয়।

[সং. যত (=সংযম) + ইন্]।

যতিনী বি. স্ত্রী. সদাচারপরায়ণা বিধবা।

যতেক

যতেক [ yatēka ] বিণ. (কাব্যে)
১. যে পরিমাণ (যতেক হাসি);
২. যে সংখ্যক (‘কৃষ্ণের যতেক লীলা’);
৩. সমস্ত।

[বাং. যত + এক]।

যত্র

যত্র [ yatra ] বি. সর্ব. ১. যে স্হানে বা বিষয়ে; ২. যে-পরিমাণ, যেমন (যত্র আয় তত্র ব্যয়)।

[সং. যদ্ + ত্র]।

যত্র আয় তত্র … [বাকিটুকু পড়ুন]

যত্র আয় তত্র ব্যয়

যত্র আয় তত্র ব্যয় – আয়ের সমস্তটাই ব্যয় হয়ে যায় অর্থাত্ কিছুই জমে না এমন অবস্হা।

যত্রতত্র

যত্রতত্র ক্রি-বিণ. যেখানে-সেখানে স্হানের ভালোমন্দ বিচার না করে সর্বত্র (যত্রতত্র ঘুরে বেড়ানো)।

যথাযথ্য

যথাযথ্য [ yathā-yathya ] বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]।

যথার্থ

যথার্থ [ yathārtha ] বিণ. সত্য, প্রকৃত, খাঁটি (যথার্থ বর্ণনা, যথার্থ বন্ধু)।

[সং. যথা + অর্থ (বিষয়)]।

যথেচ্ছ

যথেচ্ছ [ yathēccha ] (বিরল) যথেচ্ছা বিণ. ক্রি-বিণ. ইচ্ছামতো, ইচ্ছানুসারে (যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ অপচয়)।

[সং. যথা + ইচ্ছা]।

যথেচ্ছাচার বি. ১. খুশিমতো আচার আচরণ, স্বেচ্ছাচার; … [বাকিটুকু পড়ুন]

যথেচ্ছাচার

যথেচ্ছাচার বি. ১. খুশিমতো আচার আচরণ, স্বেচ্ছাচার; ২. উচ্ছৃঙ্খলতা।

যথেচ্ছাচারিণী

যথেচ্ছাচারিণী স্ত্রী. যথেচ্ছ।

যথেচ্ছাচারী

যথেচ্ছাচারী (-রিন্) বিণ. উচ্ছৃঙ্খল।

যথেষ্ট

যথেষ্ট [ yathēṣṭa ] বিণ. ক্রি-বিণ.
১. ইচ্ছামতো, ইচ্ছানুরূপ;
২. (বাং.) প্রচুর (যথেষ্ট পরিমাণ, যথেষ্ট বয়স);
৩. ঢের, খুব (যথেষ্ট হয়েছে, আর নয়)।

[সং. যথা + ... [বাকিটুকু পড়ুন]

যথোচিত

যথোচিত, যথোপযুক্ত, যথোপযোগী [ yathōcita, yathōpa-yukta, yathōpa-yōgī ] (-গিন্) বিণ. উচিত বা কর্তব্য এমন (যথোচিত বিনয়, যথোপযুক্ত পারিশ্রমিক)।

[সং. যথা + উচিত, উপযুক্ত, উপযোগিন্]।

যথোপযুক্ত

যথোচিত, যথোপযুক্ত, যথোপযোগী [ yathōcita, yathōpa-yukta, yathōpa-yōgī ] (-গিন্) বিণ. উচিত বা কর্তব্য এমন (যথোচিত বিনয়, যথোপযুক্ত পারিশ্রমিক)।

[সং. যথা + উচিত, উপযুক্ত, উপযোগিন্]।

যথোপযোগী

যথোচিত, যথোপযুক্ত, যথোপযোগী [ yathōcita, yathōpa-yukta, yathōpa-yōgī ] (-গিন্) বিণ. উচিত বা কর্তব্য এমন (যথোচিত বিনয়, যথোপযুক্ত পারিশ্রমিক)।

[সং. যথা + উচিত, উপযুক্ত, উপযোগিন্]।

যদবধি

যদবধি [ yadabadhi ] ক্রি-বিণ. ১. যে সময় পর্যন্ত ২. যে সময় থেকে।

[সং. যদ্ + অবধি]।

যদা

যদা [ yadā ] অব্য. ১. যে সময়ে, যখন; ২. যেহেতু।

[সং. যদ্ + দা]।

যদি

যদি [ yadi ] অব্য
১. কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে);
২. অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); … [বাকিটুকু পড়ুন]

যদি না

যদি না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও।

যদি বা

যদি বা অব্য. যদিই, তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)।

যদিই

যদিই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)।

যদিও

যদিও, যদিচ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)।

যদিচ

যদিও, যদিচ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)।

যদু

যদু [ yadu ] বি. রাজা যযাতির জেষ্ঠ পুত্র।

[সং.]

যদুকুলপতি, যদুনাথ, যদুপতি বি. শ্রীকৃষ্ণ।

যদুবংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)।

যদুমধু বি. (তুচ্ছার্থে) … [বাকিটুকু পড়ুন]

যদুকুলপতি

যদুকুলপতি, যদুনাথ, যদুপতি বি. শ্রীকৃষ্ণ।

যদুনাথ

যদুকুলপতি, যদুনাথ, যদুপতি বি. শ্রীকৃষ্ণ।

যদুপতি

যদুকুলপতি, যদুনাথ, যদুপতি বি. শ্রীকৃষ্ণ।

যদুবংশ

যদুবংশ বি. যে-বংশে। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। (তু. যাদব)।

যদুমধু

যদুমধু বি. (তুচ্ছার্থে) অখ্যাত-অজ্ঞাত লোক, যে-সে, সাধারণ লোক, (যদুমধুকে দিয়ে একাজ হবে না)।

যদৃচ্ছা

যদৃচ্ছা [ yadṛcchā ] বি.
১. স্বেচ্ছা, নিজের ইচ্ছা বাসনা বা খুশি;
২. দৈবক্রম, আকষ্মিক ঘটনা;
৩. অনায়াস (যদৃচ্ছালব্ধ)।

[সং. যদ্ + √ ঋচ্ছ্ + অ ... [বাকিটুকু পড়ুন]

যদ্যপি

যদ্যপি [ yadyapi ] অব্য. ১. যদিও ২. একান্তই যদি, যদিই।

[সং. যদি + অপি]।

যন্তা

যন্তা [ yantā ] (যন্তৃ) বি.
১. সারথি;
২. পরিচালক;
৩. মাহুত।

[সং. √ যম্ + তৃ]।

[তু. নিয়ন্তা]।

যন্ত্র

যন্ত্র [ yantra ] বি.
১. মেশিন, কল (বৈদ্যুতিক যন্ত্র);
২. শিল্পদ্রব্যাদি নির্মানের হাতিয়ার (ছুতোরের যন্ত্র);
৩. বৈজ্ঞানিক সরঞ্জাম (তাপমান যন্ত্র);
৪. সংগীত সাধনার উপকরণ, বাদ্য (বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত);
৫. জীবদেহের … [বাকিটুকু পড়ুন]

যন্ত্রকুশল

যন্ত্রকুশল বিণ. যন্ত্রাদির ব্যবহারে প়টু।

বি. যন্ত্রকৌশল।

যন্ত্রণ

যন্ত্রণ [ yantraṇa ] বি. ১. পীড়ন বা দমন ২. শাসন; ৩. সংকোচন।

[সং. √ যন্ত্র্ + অন]।

তু. নিয়ন্ত্রণ।

যন্ত্রণা

যন্ত্রণা [ yantraṇā ] বি. কষ্ট, ক্লেশ, যাতনা, ব্যথা।

[সং. যন্ত্র্ + অন + আ]।

যন্ত্রতন্ত্র

যন্ত্রতন্ত্র, যন্ত্রপাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্র ও অনুরূপ অন্যান্য সরঞ্জাম।

যন্ত্রদানব

যন্ত্রদানব বি. জীবনযাত্রায় যন্ত্রের অতিরিক্ত প্রধান্যের জন্য দানব হিসাবে কল্পিত যন্ত্র।

যন্ত্রপাতি

যন্ত্রতন্ত্র, যন্ত্রপাতি বি. যন্ত্রসমূহ, যন্ত্র ও অনুরূপ অন্যান্য সরঞ্জাম।

যন্ত্রবত্

যন্ত্রবত্ বিণ. যন্ত্রের মতো কাজ করে এমন।

যন্ত্রবিজ্ঞান

যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান বি. যন্ত্র নির্মাণ ও ব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering.

যন্ত্রবিদ

যন্ত্রবিদ (-বিদ্) বিণ. বি. যন্ত্রের গঠন ও ব্যবহার সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি, যন্ত্রবিশারদ।

যন্ত্রবিদ্যা

যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান বি. যন্ত্র নির্মাণ ও ব্যবহারের বিদ্যা, mechanics, mechanical engineering.

যন্ত্রযুগ

যন্ত্রযুগ বি. যে যুগে মানুষের জীবনযাত্রায় যন্ত্র বিশেষ প্রাধান্য লাভ করেছে।

যন্ত্রশালা

যন্ত্রশালা বি. যে ঘরে যন্ত্রের দ্বারা কাজ চলে, মেশিনঘর।

যন্ত্রশিল্পী

যন্ত্রশিল্পী বি.
১. যন্ত্রাদি প্রয়োগে বা নির্মাণে দক্ষ বা অভিজ্ঞ ব্যক্তি, মেকানিক, এঞ্জিনিয়ার;
২. বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি।

যন্ত্রসংগীত

যন্ত্রসংগীত বি. বাদ্যযন্ত্র সহযোগে সংগীত।

যন্ত্রস্হ

যন্ত্রস্হ বিণ. (বইপত্র) ছাপার কাজ চলছে এমন, শীঘ্রই ছেপে বেরোবে এমন।

যন্ত্রাংশ

যন্ত্রাংশ [ yantrāṃśa ] বি. যন্ত্রের অংশ।

[সং. যন্ত্র + অংশ]।

যন্ত্রিত

যন্ত্রিত [ yantrita ] বিণ. ১. দমিত, শাসিত; ২. সংযমিত; ৩. বদ্ধ; ৪. মুদ্রিত, ছাপা হয়েছে এমন।

[সং √ যন্ত্র্ + ত]।

যন্ত্রী

যন্ত্রী [ yantrī ] (-ন্ত্রিন্) বি.
১. যন্ত্রচালক
২. বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ ব্যক্তি, বাদক;
৩. ষড়যন্ত্রকারী;
৪. (আল.) যে অপরকে যন্ত্রের মতো চালনা করে; পরিচালক … [বাকিটুকু পড়ুন]

যন্মাত্র

যন্মাত্র [ yanmātra ] ক্রি-বিণ. অব্য. যেইমাত্র, যখনই।

[সং. √ যদ্ + মাত্র]।

যবক্ষার

যবক্ষার [ yaba-kṣāra ] বি.
১. তীব্র ক্ষারবিশেষ, carbonate of potash
২. (অশু.) শোরা বা শোরাজাতীয় ক্ষার।

[সং. যব (জাত) + ক্ষার]।

যবক্ষারজান বি. নাইট্রোজেন।

যবক্ষারজান

যবক্ষারজান বি. নাইট্রোজেন।

যবদ্বীপ

যবদ্বীপ [ yaba-dbīpa ] বি. বর্তমান জাভার প্রাচীন নাম।

যবন

যবন [ yabana ] বি.
১. প্রাচীন গ্রিকজাতি;
২. (প্রাচীন সংস্কারে) অহিন্দু বা ম্লেচ্ছ জাতি।

[সং. √ যু + অন। তু.-Jonian]।

স্ত্রী. যবনী।

যবনানী বি. … [বাকিটুকু পড়ুন]

যবনানী

যবনানী বি. যবনজাতির লিপিসমূহ।

যবনিকা

যবনিকা [ yaba-nikā ] বি. পর্দা রঙ্গমঞ্চের পটাবরণ, drop-scene (যবনিকা-উত্তোলন, যবনিকা পতন)।

[সং. যবনী + ক আ]।

যবনিকাপতন, যবনিকাপাত বি.
১. নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া;
২. … [বাকিটুকু পড়ুন]

যবনিকাপতন

যবনিকাপতন, যবনিকাপাত বি.
১. নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া;
২. (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)।

যবনিকাপাত

যবনিকাপতন, যবনিকাপাত বি.
১. নাটকাভিনয়ের শেষে পর্দা পড়া;
২. (আল.) সমাপ্তি, পরিসমাপ্তি (গল্পের এখানেই যবনিকাপতন হল)।

যবনী

যবনী স্ত্রী. যবন।

যবস্হব

যবস্হব [ yabashaba ] বিণ.
১. জবুথবু (বয়সের ভারে লোকটির এখন যবস্হব অবস্হা);
২. হঠাত্ থেমে গেছে এমন;
৩. নিরুত্সাহ, নিশ্চেষ্ট।

[দেশি-তু. সং. ন যযৌ ... [বাকিটুকু পড়ুন]

যবাগূ

যবাগূ [ yabāgū ] বি. যবের মণ্ড বা ক্বাথ, জাউ।

[সং. যু + আগূ]।

যবিষ্ঠ

যবিষ্ঠ, যবীয়ান [ yabiṣṭha, yabīẏāna ] (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ।

[সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]।

যবীয়ান

যবিষ্ঠ, যবীয়ান [ yabiṣṭha, yabīẏāna ] (-যস্) বিণ. (বাং. অপ্র.) কনিষ্ঠ; খুবই তরুণ।

[সং. যুবন্ + ইষ্ঠ, ঈয়স্]।

যবে

যবে [ yabē ] অব্য. ক্রি-বিণ. (কাব্যে) যখন, যে-সময়ে।

[হি. যব]।

যবোদর

যবোদর [ yabōdara ] বি. এক যবের প্রস্হপ্রমাণ মাপ অর্থাত্ ১/৮ ইঞ্চি সচ. ছুতোরের ব্যবহৃত মাপবিশেষ।

[সং. যব + উদর]।

যমক

যমক [ yamaka ] বিণ. একই গর্ভ থেকে একসঙ্গে জাত, যমজ।

☐ বি. (অল.) শব্দালংকারবিশেষ যাতে একই শব্দের ভিন্নার্থে পুনরাবৃত্তি হয়, যথা-(‘আনা দরে আনা যায় … [বাকিটুকু পড়ুন]