স১–বাংলা বর্ণমালার দ্বাত্রিংশ ব্যঞ্জনবর্ণ, দন্ত্য-স-নামে দন্ত্য-স হলেও প্রকৃতপক্ষে এটি উচ্চারণে তালব্য দন্তমূলীয়।
স২–বিণ. (সমাসে বিশেষ্যসূচক শব্দের পূর্বে সহ ও সমান শব্দের রূপ)।
১. সহ-অর্থে (সচন্দন, সপরিবার)।
২. সমান অর্থে (সগোত্র, … [বাকিটুকু পড়ুন]
সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.
সমকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle.